চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে সরকার গড়বে ইন্ডিয়া জোট, দাবি শিবসেনার সঞ্জয়ের

নিজস্ব প্রতিনিধিঃ চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। এই আবহে ইন্ডিয়া জোটের জয়ের কথা জানলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত।  মঙ্গলবার জোটের জয় প্রসঙ্গে শিবসেনার সাংসদ জানিয়েছেন, ‘ লোকসভা নির্বাচনে INDIA জোট ২৯৫ টি লোকসভা আসন জিতবে।‘

শুধু তাই রাউত জানিয়েছেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৫০টি আসন পেয়েছিল, ২৪- এর নির্বাচনে  ১৫০টি আসন পেতে চলেছে। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি (এমভিএ) এগিয়ে থাকবে।‘  কার দখলে যায় কেন্দ্র সেটাই এখন মূল দেখার বিষয়।

উল্লেখ্য, বর্তমানে চলছে লোকসভা নির্বাচনের গণনা। এখন পর্যন্ত  NDA এগিয়ে রয়েছে ২৭০ টি আসনে লিড করছে। আর অন্যদিকে বিরোধী INDIA জোট ২৫০ পার করেছে। অন্যদিকে আমেঠি কেন্দ্রে ৪৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গুরদাসপুরে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে সুখজিন্দর সিং রানদাওয়া। কানাউজ থেকে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ওয়ানাড থেকে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধি। এখান থেকেই স্পষ্ট যে লোকসভা নির্বাচনে NDA এবং INDIA জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ২৪-এর নির্বাচনে কে জিততে চলেছে সেইদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।

Published by:

Share Link:

More Releted News:

চার বছরের মেয়েকের খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ