অবসর নিয়ে বার বার প্রশ্ন না করার অনুরোধ সুনীলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচ খেলতে নামার আগে অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল সুনীল ছেত্রীকে। প্রশ্ন শুনে কিছুটা হলেও বিরক্ত হলেন এই স্ট্রাইকার।

কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুনীল ছেত্রী। সাংবাদিক বৈঠকে উঠে আসে তাঁর অবসরের প্রসঙ্গ। এনিয়ে বলতে গিয়ে সুনীল জানান, ‘কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলতে ২০ দিন আগে আমরা একত্রিত হয়েছি। আমি অবসর নিচ্ছি, এটা ভেবে খেলতে নামছি না। আমরা কুয়েতের ম্যাচটা জিততে চাইছি। তৃতীয় রাউন্ডে আগে কখনও উঠিনি। সেটা অর্জন করার জন্য দারুণ সুযোগ রয়েছে।‘ একইসঙ্গে এদিন অবসর নিয়ে প্রশ্ন না করার অনুরোধ করেন সুনীল। তাঁর কথায়, ‘আমি শেষ ম্যাচের কথাটা বার বার মনে করতে চাইছি না। নিজের ভিতরে আমি একটা ছোট যুদ্ধে লড়ছি। দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করে বিব্রত করবেন না।‘

তবে অবসরের সিদ্ধান্ত যে তিনি ভাবনাচিন্তা করেই নিয়েছেন, সেই কথা জানিয়ে দেন সুনীল। এই প্রসঙ্গে তিনি জানান, হঠাৎ করে যে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, এমনটা নয়। অনেক ভাবনাচিন্তা করে, অবসর নিয়েছি।‘ একইসঙ্গে বৃহস্পতিবারের ম্যাচ জেতার জন্য যে ভারত সর্বশক্তি নিয়ে নামছে, সেই কথা মনে করিয়ে দেন সুনীল। তিনি জানান, ‘কলকাতায় ম্যাচটা খেলতে পেরে আমরা খুশি। আশা করছি, প্রচুর সমর্থন পাব।‘

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান