আচমকা ‘তুমি আশেপাশে থাকলে’ থেকে সরে দাঁড়াচ্ছেন অঙ্গনা, নতুন নায়িকা রুকমা

মাঝে এই ধারাবাহিক শেষ হওয়া নিয়েও একটি গুঞ্জন উঠেছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সিরিয়াল শেষ নয়, বরং নায়িকা বদল হচ্ছে। কিন্তু হঠাৎ কেন নায়িকা বদল?

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপির অভাবে একের পর এক সিরিয়াল ছিটকে যাচ্ছে চ্যানেল থেকে। সেই জায়গা দখল করছে নতুন নতুন সব ধারাবাহিকগুলি। যাই হোক, স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’। নতুন ধারাবাহিক হলেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শক দের মন জিতেছে এই ধারাবাহিক। আর ধারাবাহিকের নায়ক পুরোনো হলেও নায়িকা নতুন। কিন্তু অভিনয়ে তিনি খাসা। সিরিয়ালের মুখ্য দুই মুখ হল অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য। দর্শকদের মুখে বেশ প্রশংসিত অঙ্গনা ও রোহন জুটি। অঙ্গনা ধারাবাহিকে নতুন হলেও অভিনয় জগতে কিন্তু নতুন নয়, একাধিক ওয়েব সিযিজে অভিনয় করেছেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, রোহন-অঙ্গনার জুটি ভাঙতে চলেছে।

স্টার জলসার এই ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন অঙ্গনা। অঙ্গনার জায়গায় আসছেন অভিনেত্রী রুকমা রায়! মাঝে এই ধারাবাহিক শেষ হওয়া নিয়েও একটি গুঞ্জন উঠেছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সিরিয়াল শেষ নয়, বরং নায়িকা বদল হচ্ছে। কিন্তু হঠাৎ কেন নায়িকা বদল? এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে অঙ্গনা জানিয়েছেন, তাঁর একটা মেডিক্যাল এমার্জেন্সি হয়েছে। যার জন্য তাঁকে দু সপ্তাহের বেশি বেড রেস্ট থাকতে হবে। তার পরেই সে কাজ করার জন্যে ফিট হবেন। জুনের শেষ সপ্তাহ থেকে কাজ করতে পারবেন। আর টেলিভিশনে একটানা দুসপ্তাহের ছুটি নেওয়া যায় না। তার উপর তিনি লিডরোলে অভিনয় আছেন। তাই এতদিন ধরে এই সব নিয়েই ধারাবাহিকের টিমের সঙ্গে তাঁর আলোচনা চলছিল। শেষমেশ সিদ্ধান্ত নিয়েছেন যে এনওসি নেবেন।

যাতে ধারাবাহিকেরও ক্ষতি না হয়, আর তাঁর চিকিৎসাটাও হয়। সুস্থ হয়ে জুন মাসের শেষ থেকে অন্যকাজ শুরু করবেন। হাতে বেশ কিছু সিনেমা এবং সিরিজের কাজ আছে। তবে এই ধারাবাহিকটি তাঁর প্রথম টেলিভিশন শো ছিল, তাই প্রথম অভিজ্ঞতা সব সময়ই স্পেশ্যাল হয়ে থাকবে তাঁর কাছে। সামনেই পারিয়া ২- ছবির জন্য নিজেকে তৈরি করতে করবেন। সুস্থ হয়ে যাওয়ার পর পুরোদমে কাজে ফিরবেন তিনি।অঙ্গনা রায় কেরিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। তরুণ মজুমদারের ‘আলো’, ‘সেই যে হলুদ পাখি’, ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’, ‘মোহমায়া’, ‘রক্তকরবী’, ‘হোম কামিং’, ‘লুকোচুরি’ একাধিক কাজ রয়েছে তাঁর ঝুলিতে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২