৪ ওভারে ০ রান দিয়ে ইতিহাস গড়লেন কিউই বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। ফলে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে সোমবার নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিলেন কেন উইলিয়ামসনরা। আর ওই নিয়ম রক্ষার ম্যাচেই এক আনন্য রেকর্ড গড়লেন কিউই পেসার লকি ফার্গুসন। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি কিনা চার ওভার বল করে এক রানও খরচ করেননি। চার ওভারই মেডেন নিয়েছেন। সেই সঙ্গে ঝুলিতে তিন উইকেট পুরেছেন।

টি টোয়েন্টি বিশ্বকাপে এতদিন এক ম্যাচে দুই ওভার মেডেন নেওয়ার অনন্য কীর্তি ছিল শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, ভারতের হরভজন সিংহ ও বাংলাদেশের তানজিম হাসান সাকিবের। এর মধ্যে আজন্তা মেন্ডিস ওই রেকর্ড গড়েছিলেন ২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ভারতের হরভজন সিংহ ২০১২ সালের বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ওভার মেডেন নিয়েছিলেন। আর বাংলাদেশের তানজিম সাকিব ২ ওভার মেডেন নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন চলতি বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে। তিন বোলারকেই পিছনে ফেলে দিয়েছেন লকি ফার্গুসন।

সোমবার নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী পেসার প্রথম বলেই পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালাকে ফিরিয়ে দেন। ওই ওভার মেডেন করেন। প্রতিপক্ষের ব্যাটারদের উপরে চাপ তৈরিতে পাওয়ার প্লে’র পরে তাঁর হাতে বল  তুলে দেন নিউজিল্যান্ড অধিনায়ক। হতাশ করেননি ফার্গুসন। ওই ওভারেও মেডেন আদায় করে নেন। ১২তম ওভারে ফের বল করতে এসে চার্লস আমিনিকে আউট করেন। ওই ওভারেও একটি রান খরচ করেননি। স্পেলের শেষ ওভারে চাদ সোপারকে ১ রানে আউট করে মেডেন ওভার দিয়ে অসাধারণ স্পেল শেষ করেন ৩৩ বছর বয়সী পেসার। সেই সঙ্গে ইতিহাসে নিজের নাম খোদাই করে নেন।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!