বৃহস্পতিবার সুপার এইটে আফগানদের বিরুদ্ধে নামছে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। এদিন ফজলহক, রশিদ খানদের সামলাতে রোহিত শর্মারা কী রণকৌশল নেয়, এখন সেটাই দেখার। এখনও পর্যন্ত ভারত সব ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেছে। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের পিচে খেলতে নামবে রোহিতরা। সেক্ষেত্রে পিচ বোঝাটাও ভারতীয় ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জের বিষয়।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারত তিনটিতেই জয়লাভ করেছে ঠিকই। কিন্তু ব্যাটসম্যানদের কাউকেই দুর্ধর্ষ ফর্মে দেখা যায়নি। ব্যাটসম্যানদের মধ্যে সূর্যকুমার যাদবের পারফরমেন্স অন্যান্যদের থেকে কিছুটা হলেও ভালো। অন্যদিকে বোলিং বিভাগে জসপ্রীত বুমরা ছাড়া আর কেউই দুর্ধর্ষ ফর্মে নেই। এদিন প্রেক্ষাপটে ভারতীয় দলকে আফগানিস্তানের তিন জন ক্রিকেটারকে সামলাতে হবে যারা দুর্ধর্ষ ফর্মে রয়েছে। ফর্মে থাকা আফগান এই তিন জন ক্রিকেটার হলেন ফজলহক ফারুকি, অধিনায়ক রশিদ খান ও রহমানুল্লা গুরবাজ। চলতি বিশ্বকাপে ১২টি উইকেট নিয়েছেন ফজলহক। এদিন ম্যাচেও এই বাঁহাতি বোলার যে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, এদিন বিরাট কোহলিকে ওপেনিংয়ে নাও নামানো হতে পারে। সেক্ষেত্রে ঋষভ পন্থকে দিয়ে ওপেন করানো হতে পারে।

পাশাপাশি ভারতের মাথাব্যাথার কারণ অধিনায়ক রশিদ খান। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করতে দেখা গিয়েছে রশিদকে। আফগান অধিনায়কের স্পিন ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে রহমানুল্লা গুরবাজও ভারতীয় বোলারদের কাছে আরেক চিন্তার কারণ। গুরবাজকে গত আইপিএলে নাইট রাইডার্স শেষের দিকে ব্যবহার করেছিল। সেখানে দুর্ধর্ষ ফর্মে দেখা গিয়েছিল তাঁকে। আইপিএলে যেহেতু ভারতীয় বোলারদের সামলেছেন গুরবাজ, সেই অভিজ্ঞতা তাঁর বিশ্বকাপেও কাজে লাগবে। সব দিক থেকে বিচার বিবেচনা করলে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা যে খুব একটা সহজ হবে না, সেকথা বলাই যায়।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর