টানা দুটি ম্যাচে হ্যাটট্রিক করে নজির গড়লেন কামিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে টানা দুবার হ্যাটট্রিক। ইতিহাসের পাতায় নাম লেখালেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স। প্রথম হ্যাটট্রিকটি এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে। পরের হ্যাটট্রিকটি এল আফগানিস্তানের বিরুদ্ধে।

রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে রশিদ খান, গুলবদিন নঈব ও করিম জানাতকে আউট করেন প্যাট কামিন্স। রশিদকে আউট করেন ১৮ ওভারের শেষ বলে। এরপর গুলবদিন ও করিমকে আউট করা হয় ২০ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে। টি ২০ ক্রিকেটে টানা দুটি ম্যাচে এভাবে হ্যাটট্রিকের ঘটনা এই প্রথম। প্যাট কামিন্সই প্রথম বোলার যিনি এই বিরল কৃতিত্বের অধিকারী। এনিয়ে পঞ্চমবারের মতো হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার কোনও বোলার। এর আগে ২০০৭ সালে ব্রেট লি, ২০২০ সালে অ্যাস্টন অ্যাগার ও ২০২১ সালে নাথান এলিস হ্যাটট্রিক করেন।

এর আগে ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দুটি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের বোলার ওয়াসিম আক্রাম। শ্রীলঙ্কার বোলার লাসিথ মালিঙ্গার ওয়ান ডে বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক রয়েছে। তবে টানা দুটি ম্যাচে এভাবে হ্যাটট্রিক করার কৃতিত্ব কামিন্স ছাড়া কারোর নেই। ক্যামিন্সের হ্যাটট্রিকটিকে নিয়ে টি ২০ বিশ্বকাপে অষ্টমবারের জন্য এই ঘটনা ঘটল।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে