কুলতলিতে ১১,০০০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ১, আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,চোপড়া ও কুলতলি : কুলতলিতে ১১,০০০ ভোল্টের বিদ্যুতের তার ছিড়ে পড়ে মৃত এক ।কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া অঞ্চলের চিন্তাহরণ বাবুর চকে ১১ হাজারের ভোল্টের তার ছিঁড়ে মৃত এক ,আহত তিন ।এলাকায় চাঞ্চল্য। গুরুতর জখম ৩ চিকিৎসাধীন জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে(Kultali Hospital)। তাদের দেখতে আসেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল ও কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ. মৃত ব্যক্তির নাম সুদর্শন সরদার। নবো হালদার,জয়নাল সরদার, মনোরঞ্জন হালদার গুরুতর জখম।স্থানীয় সূত্রে জানা গেছে রাত্রে চায়ের দোকানে বসেই চা খাচ্ছিল অনেকে ।

১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে চায়ের দোকানের পড়ে। চায়ের দোকানে ভিড় থাকায় অনেকের গায়ে সেই তার লাগে।ঘটনাস্থলেই বড় দুর্ঘটনা ঘটে। পাশে থাকা ট্রান্সফরমার মেন সুইচ অফ করায় আরোও বড় বিপদের হাত থেকে রক্ষা পায় সকলে। অন্যদিকে,বাড়ির পিছনে পাট ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন বলে পুলিশের অনুমান। ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভরতগছ এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার। বাড়ি চোপড়ার(Chopra) ভরতগছ এলাকায়।

জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আনোয়ার। এরপর পরিবারের লোকজনেরা ভরত কে অনেক খোঁজাখুঁজির পর রাতে আর পায়নি। রবিবার সকালে বাড়ির পিছনে পাট খেত থেকে আনোয়ারের গলার নলি কাঁটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার(Chopra P.S.) পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?