আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে দ্বিতীয় সূর্যগ্রহণ! জেনে নিন সব নিয়ম বিধি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের এপ্রিল মাসে বছরের প্রথম সূর্য গ্রহণ হয়েছিল। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যায় নি। এবার শুরু হতে চলেছে দ্বিতীয় সূর্যগ্রহণ। এটি হবে অক্টোবর মাসের ২ তারিখ। এর পাশাপাশি সূর্যের আশপাশে তৈরি হবে রিং অফ ফায়ার (গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না-পারলে সূর্যের চারপাশে একটি লাল আগুনের মত বলয় তৈরি হয়। এটিকে বলে রিং অফ ফায়ার)। তবে জেনে নিন ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি না, এইসময় কি নিয়ম রয়েছে।

সূর্যগ্রহণ কাল : বুধবার ২ অক্টোবর, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। সময় শুরু হবে রাত ৯টা ১৩ মিনিটে। এটি থাকবে পরের দিন ভোররাত ৩টে ১৭ মিনিট পর্যন্ত। ৬ ঘণ্টা ৪ মিনিট ধরে বলয়গ্রাস সূর্য গ্রহণ থাকবে।

সূর্যগ্রহণ দেখা যাবে কি না : তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তাই সূতক কাল মান্য হবে না। অন্যদিকে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগর এলাকায় এই সূর্য গ্রহণ দেখা যাবে।

নিয়ম : হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। তাই এইসময় কিছু নিয়ম মেনে চলতে বলা হয়। এগুলি হল-১) এইসময় নিজের মনের মধ্যে ঈশ্বরকে ডাকতে হয়। ধ্যান ও জপও করা যেতে পারে। ২) সূর্যগ্রহণের সময় কিছু খেতে নেই বলা হয়। গ্রহণ শুরুর আগে তাই খাবার ও পানীয় তুলসী পাতা দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। ৩) বিশ্বাস করা হয়, গ্রহণের সময় যাত্রা করতে নেই।৪) এইসময় আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে নেই। ৪) এইসময় প্রতিমা স্পর্শ করা যায় না। গ্রহণ শেষে স্পর্শ করা যায়।

Published by:

Share Link:

More Releted News:

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ