Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোহিনী অতীত, ‘গুড্ডি’ শ্যামৌপ্তির প্রেমে হাবুডুবু খাচ্ছেন রণজয়, গুঞ্জন তুঙ্গে

গুড্ডির এবার, সেই জুটিকেই দেখা যাবে নতুন মিউজিক ভিডিওতে। শুধুই কি অনস্ক্রিন জুটি? শোনা যায়, শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর দরুণই সোহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙেছিল রণজয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড হোক বা বলিউড, যেকোনও ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নজরদারি থাকে ভক্তদের। কোন তারকা কার প্রেমে পড়লেন, কার কখন বিচ্ছেদ হয়ে গেল, সবটাই ভক্তদের নজরে থাকে। বর্তমানে টলিউডে চর্চায় রয়েছে ওয়েব কুইন সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমচর্চা। চলতি মাসেই নাকি তাঁরা আইনী বিবাহ সারছেন, এটাই জল্পনা চলছে। যদিও নিজেদের সম্পর্কে কখনই শিলমোহর দেননি সোহিনী বা শোভন। শুধু একসঙ্গে কয়েকটি ছবি দিয়েছেন, সেটাই গুঞ্জনের প্রধান কারণ। এদিকে কয়েক বছর ধরে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম ছিল সোহিনীর। তাঁরা লিভ ইনেও থাকতেন।

কিন্তু কোনও কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে শোভনের সঙ্গেও স্বস্তিকা দত্তের দহরম মহরম সম্পর্ক ছিল। সেটাও এখন আর নেই। অবশেষে সোহিনীকেই জীবনসঙ্গী করতে চলেছেন শোভন। তাঁদের বিয়ের কেনাকাটাও নাকি প্রায়ই সম্পূর্ণ। এদিকে আবার অভিনেত্রী ‘গুড্ডি’ (Guddi) তথা শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কে রয়েছে রণজয়, এটা নিয়েও তুমুল চর্চা চলছে। গুড্ডি ধারাবাহিকে রণজয়ের বিপরীতে অভিনয় করেছেন শ্যামৌপ্তি, এরপর থেকেই চর্চা তাঁরা প্রেম করছেন। সম্প্রতি লাদাখে মিউজিক ভিডিওর শ্যুটিং সারলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Syamoupti Mudli)। এর আগে, এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে তুমুল চর্চা চলছে। গুড্ডির এবার, সেই জুটিকেই দেখা যাবে নতুন মিউজিক ভিডিওতে। শুধুই কি অনস্ক্রিন জুটি? শোনা যায়, শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর দরুণই সোহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙেছিল রণজয়ের।

কিন্তু এর কোনও সত্যতা প্রমাণিত হয়নি। সম্প্রতি একসঙ্গে একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন তাঁরা। শুটিংয়ের সেই ভিডিও শেয়ার করেছেন খোদ রণজয়। শ্যামৌপ্তির সঙ্গে ছবিৃ শেয়ার করেছেন তিনি শ্যুটিং লোকেশন থেকে। প্রিয় জুটিকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই খুশি অনুরাগীরা। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি রণজয় বা শ্যামৌপ্তি কেউই। দিন কয়েক আগে অভিনেত্রী মিশমি রায়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল রণজয়ের, সেই গুঞ্জন মেটাতে মিশমি ও রণজয় একটি ভিডিও বানিয়ে ভক্তদের সতর্ক করেন। জানান যে, তাঁরা কোনও সম্পর্কে নেই, বরং তাঁরা ভাল বন্ধু। এই মূহুর্তে রণজয় জি বাংলার ‘কোনও গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন।সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি