আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন পর্দা থেকে দূরে অভিনেত্রী মাহি ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : সর্বদা ফ্যাশন এবং অভিনয় নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে একসময় নিয়মিত তাঁকে বড় পর্দায় দেখা যেত। ইদানিং ক্যামেরার আড়ালে থাকছেন মাহি। জানা গিয়েছিল বিয়ে এবং সন্তানের জন্যই নাকি বিরতি নিয়েছিলেন তিনি। তাই তাঁকে যায় নি বড় পর্দায়। তবে আবারও কাম ব্যাক করতে চলেছেন অভিনেত্রী। এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে। সবকিছু গুছিয়ে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

বড় পর্দা থেকে দূরে সরলেও প্রায় সমাজমাধ্যমে সক্রিয় থাকেন অভিনেত্রী। সেখানে তাঁর নিয়মিত ফটোশ্যুট সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। সংবাদমাধ্যমকে(বাংলাদেশী) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মনের কথা জানালেন মাহি। জানালেন, কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাননি তিনি। তাঁর হাতে বেশ কটি চিত্রনাট্য থাকলেও সেগুলো মনের মত হয় তাঁর। তাই অভিনয় করার ইচ্ছে নেই। তবে মনের মত ছবি পেলে নিশ্চয়ই করবেন বলে জানান অভিনেত্রী।

অভিনেত্রী জানান,অভিনেত্রী হিসেবে ফিরতে চাই। সে কারণেই তিনি ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন। শাকিব খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘ তাঁর কোনো বিকল্প দেশে নেই।শাকিব খানের অভিনয়সত্তা এবং স্টারডম গড গিফটেড। অনেকেই তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও শাকিব খান হতে পারবে না।’

উল্লেখ্য, একসময় দর্শকরা নিয়মিত তাকে পর্দায় দেখতে পেলেও কয়েক বছর ধরেই অনিয়মিত তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল গত বছরের ইদে।‘রাজকুমার’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। শাকিবের মায়ের চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিলেন মাহি। যদিও তাঁর নতুন সিমেনার বিষয়ে এখনও জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ