‘খারাপ লাগছে’,কাশ্মীরে শহিদ বাংলার যুবকের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু- কাশ্মীরে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন দার্জিলিংয়ের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপার । সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। আর সেখানেই ছিলেন ব্রিজেশ।  মধ্যরাত্রে প্রায় ২০ মিনিট সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে চলে বন্দুক যুদ্ধ। আর তাতে প্রাণ হারান ব্রিজেশ। এই ঘটনার পর মঙ্গলবার শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ খুব খারাপ লাগছে খবরটা জেনে। জম্মু-কাশ্মীরে দায়িত্ব পালন করার জন্য দার্জিলিঙের এক তরুণ সেনা আধিকারিক ব্রিজেশ থাপা শহিদ হয়েছেন। আমার আন্তরিক সমবেদনা।’ মঙ্গলবার সকালে ব্রিজেশ থাপারের মৃত্যুর খবর এসে পৌঁছায় দাজিলিঙের থাপা পরিবারের কাছে। নিহত ব্রিজেশের বাবা ছিলেন প্রাক্তন কর্নেল ভুবনেশের। ২০১৪ সালে সেনা থেকে তিনি অবসর নেন। তার পর তিনি দার্জিলিংয়ের লেবংয়েই এক্স সার্ভিসম্যান হেলথ্ সার্ভিস স্কিমে কাজ করেন। এদিন ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রিজেশ চেয়েছিল সেনাবাহিনীতে যোগ দিতে। তাই নিজেকে সেইভাবে তৈরি করেছিল। আমার সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে। কষ্ট হচ্ছে তবে কোন আক্ষেপ নেই।‘

উল্লেখ্য, ব্রিজেশ দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা। স্কুল জীবনের পড়াশোনা শেষ করে তিনি  মুম্বইয়ের ইঞ্জিনিয়ারিংয়ের কলেজে ভর্তি হয়েছিলেন।  এরপর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন। ২০১৮ সালে পরীক্ষায় পাশ ২০১৯ সালে ব্রিজেশ যোগদেন সেনাবাহিনীতে। প্রথমে তিনি ১০ রাষ্ট্রীয় রাইফেলসের মোতায়েন ছিলেন । এর পর ব্রিজেশ ভারতীয় সেনার বিশেষ বিভাগ ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সের অধীনে ডোডায় বদলি হয়। বুধবার ব্রিজেশের দেহ বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে।  এরপর  তাঁকে বাগডোগরা সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে নিয়ে যাওয়া হবে লেবংয়ের বাড়িতে।

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প