Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ছেলেধরা সন্দেহে গাছে বেঁধে প্রহার

Share:

নিজস্ব প্রতিনিধি শান্তিপুর: আবারও নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠল এলাকার মহিলাদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, বুধবার সকাল হতেই এক মহিলা শান্তিপুর (Shantipur)গোবিন্দপুর উত্তর পাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন।তখনই তাকে ছেলে ধরা সন্দেহে গাছের সাথে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠল এলাকার মহিলাদের বিরুদ্ধে। তারপর তার কাছে থাকা একটি ব্যাংকের টাকা পয়সা,বই,খাতা, কলম ইত্যাদি জিনিস পাওয়া গেলে আরো সন্দেহ বাড়ে এলাকাবাসীর।

তারপর তার ওপর নির্যাতন শুরু হয় বলেই জানা যায়। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। তবে পুলিশ সূত্রে খবর ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital) ভর্তি হয়েছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তারপরই আজ শান্তিপুরের গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন।তখনই এলাকাবাসী তাকে ছেলে ধরা সন্দেহে গাছের সাথে বেঁধে রাখে। যদিও পরবর্তীতে পুলিশের তরফে ওই মহিলাকে তার পরিবারে হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে ওই মহিলার বাড়ি শান্তিপুর থানার(Shantipur P.S.) হরিপুর সাহেবডাঙ্গা এলাকায়।

আবারও এই ঘটনা যাতে পুরনবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনিক স্তরে এলাকায় প্রচার চালানো হচ্ছে। যদিও মারামারির ঘটনা কি ঘটেছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রশাসনের কড়া নির্দেশ এবং প্রচার সত্ত্বেও কিছুতেই চোর সন্দেহে গণপিটুনির ঘটনা বন্ধ হচ্ছে না। এই সামাজিক ব্যাধি রুখতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের