লেন্স পরে কর্ণিয়া নষ্ট, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন অভিনেত্রী জেসমিন ভাসিন

আমি জানিনা আমার লেন্সে কি সমস্যা হয়েছিল, যেটি লাগানোর সঙ্গে সঙ্গে আমার চোখ জ্বলতে শুরু করে এবং তারপর অসহ্য ব্যথা শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন চোখ হারাতে বসেছেন। আচমকাই চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেত্রীর। বর্তমানে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন না অভিনেত্রী। জানা গিয়েছে, দিল্লিতে একটি ইভেন্টে যাওয়ার জন্যে অভিনেত্রী কন্টাক্ট লেন্স পরেছিলেন, সেই কারণেই অভিনেত্রীর কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই মুহূর্তে অভিনেত্রী তাঁর দৃষ্টি হারিয়ে ফেলেছে। ডাক্তার তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই মূহুর্তে তাঁর দুই চোখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেসমিন শেয়ার করেছেন যে, তিনি নয়াদিল্লিতে একটি ইভেন্টে যাওয়ার আগে চোখের লেন্স পরার সঙ্গে সঙ্গেই তাঁর চোখ ব্যাথা অনুভব করতে শুরু করে।

এরপরেও তিনি জোর করে ইভেন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ইভেন্ট শেষে অভিনেত্রীর ব্যথা আরও বেড়ে যায়। এবং তা এতটাই গুরুতর হয়ে ওঠে যে অভিনেতা পরে কিছুই দেখতে পাচ্ছিলেন না। অভিনেত্রী বলেছেন, “গত ১৭ জুলাই একটি অনুষ্ঠানের জন্যে দিল্লি গিয়েছিলাম। আমি জানিনা আমার লেন্সে কি সমস্যা হয়েছিল, যেটি লাগানোর সঙ্গে সঙ্গে আমার চোখ জ্বলতে শুরু করে এবং তারপর অসহ্য ব্যথা শুরু হয়। আমি অবিলম্বে ডাক্তারের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার কাজের প্রতিশ্রুতি ছিল। তাই ইভেন্টের পরেই ডাক্তারের কাছে যাই। আর গোটা অনুষ্ঠানে আমাকে কালো সানগ্লাস পরে থাকতে হয়। কিন্তু কিছুক্ষন পরে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমার চোখের কর্ণিয়া নষ্ট হয়ে গিয়েছে। তখনই মুম্বইয়ে ফিরে যাই। এবং সেখানে গিয়ে চিকিৎসা করিয়েছি।”

জেসমিন তাঁর চোখের বর্তমান অবস্থা নিয়ে বলেছেন, “আমি অনেক ব্যথা অনুভব করছি। ডাক্তাররা আমাকে বলেছেন যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে যাব, তবে ততক্ষণ পর্যন্ত আমার চোখের যত্ন নিতে হবে। এটা সহজ নয় কারণ আমি দেখতে পাচ্ছি না, এবং আমি ব্যথার কারণে ঘুমাতেও পারছি না।” জেসমিন ভাসিন, তাশান-ই-ইশক এবং দিল সে দিল তাকের মতো টিভি শোতে তার ভূমিকার জন্য পরিচিত, পরবর্তীতে পাঞ্জাবি ফিল্ম আরদাস সরবত দে ভালে দি-তে দেখা যাবে। ছবিটিতে অভিনেতা গ্রিপি গ্রেওয়ালও অভিনয় করেছেন এবং এই বছরের সেপ্টেম্বরে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে৷

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ