বাংলাদেশ ভ্রমণে দেশের নাগরিকদের সতর্ক করল ফ্রান্স

দিও এখন ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। এবার বাংলাদেশে যাতে নতুন করে আর সহিংসতা না ছড়ায়, সে জন্য সবাইকে শান্তির আহ্বান জানিয়েছেন ঢাকার ফ্রান্স দূতাবাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটা সংরক্ষণ ছাত্র আন্দোলন জ্বলছে গোটা বাংলাদেশ। সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন বড় আকার ধারণ করেছে। ইতিমধ্যেই গোলাগুলিতে প্রাণ গিয়েছে একাধিক তরুণের। আন্দোলন রুখতে বিগত কয়েকদিন ইন্টারনেটও বন্ধ রাখা হয়েছিল। গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন করা হয়েছিল। কিন্তু তাতেও আন্দোলনে লাগাম টানা যায়নি। যদিও এখন ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। এবার বাংলাদেশে যাতে নতুন করে আর সহিংসতা না ছড়ায়, সে জন্য সবাইকে শান্তির আহ্বান জানিয়েছেন ঢাকার ফ্রান্স দূতাবাস। সেই সঙ্গে বাংলাদেশে ফ্রান্সের যেসব নাগরিক আছেন এবং যেসব ফরাসি নাগরিক বাংলাদেশে আসতে চান, তাঁদের দেশে না আসার সতর্কতা দিয়েছেন ফ্রান্স দূতাবাস।

গত ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন। তবে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছিল যখন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর। রাতারাতি দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও তাঁদের সঙ্গে যোগ দেন। এর পরের দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহত হওয়ার সহিংসতা ছড়ায়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনে এখনও পর্যন্ত ২১০ জনের মৃত্যু হয়েছে। আর আন্দোলনের রেশ টেনেই রবিবার ঢাকার ফ্রান্স দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘সবাইকে শান্ত, সংযমী থাকার আহ্বান জানাই। সেই সঙ্গে নতুন করে যাতে সংঘাত না ঘটে, এর জন্য সংলাপের আহ্বান জানাই। বাংলাদেশে ফ্রান্সের যেসব নাগরিক থাকেন, তাঁদের এবং যেসব ব্যক্তি বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক, তাঁদের সতর্ক করা হচ্ছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা