টাটা নেক্সনকে চ্যালেঞ্জ জানাতে বাজারে নয়া বৈদ্যুতিক গাড়ি আনছে MG

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত গাড়ি নির্মাণকারী সংস্থা MG (মরিস গ্যারাজেস) বৈদ্যুতিক গাড়ির সম্ভার ক্রমশই বাড়াচ্ছে। ছোট্ট বৈদ্যুতিক গাড়ি Comet দিয়ে বাজার শুরু করেছিল। গাড়িপ্রেমীদের কাছ থেকে বিপুল সাড়াও পেয়েছিল। এবার বাজার দখলে ক্লাউড ইভি নিয়ে আসছে এমজি। গাড়ি বিশেষজ্ঞদের মতে, টাটা মোটরসের নেক্সনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে এমজি’র নয়া গাড়ি। পুজোর আগেই সেপ্টেম্বরে ভারতীয় বাজারে আসছে ক্লাউড ইভি।

কী রয়েছে এই গাড়িতে?

এমজি’র নয়া গাড়ি সেডান ও এসইউভির সংমিশ্রণ।বলা যেতে পারে এই গাড়িটি হল বিশেষত ক্রসওভার। সম্প্রতি অফিসিয়াল রিলিজের আগেই সংস্থার তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে একটি অফিসিয়াল টিজার শেয়ার করা হয়েছে। যা গাড়ি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে নিয়ে এসেছে।

কী থাকছে এই গাড়িটিতে?

এমজি’র সোশ্যাল মিডিয়া পেজে বলা হয়েছে, এই বৈদ্যুতিক গাড়িটি সেডানের মতো আরামদায়ক। গাড়িটিতে থাকছে একটি প্যানোরামিক সানরুফ, মাল্টি-ফাংশনাল ২-স্টিয়ারিং হুইল, স্বয়ংক্রিয় এসি, ওয়্যারলেস চার্জিং পোর্ট, সম্পূর্ণ ডিজিটাল ডুয়াল স্ক্রিন এবং হোয়াটনটের মতো বিভিন্ন ট্রেন্ডিং উপাদান। এছাড়া থাকছে অল-এলইডি হেডলাইট, একটি এলইডি লাইট বার এবং একটি আলোকিত এমজি লোগো। এছাড়াও গাড়িতে  ফ্লাশ ডোর হ্যান্ডেল এবং পরিষ্কার পৃষ্ঠতল রয়েছে, যা অসাধারণ মাত্রা এনে দিয়েছে।

ভারতীয় বাজারের জন্য নির্দিষ্ট ব্যাটারি বিকল্পগুলি এখনও নিশ্চিত করা না গেলেও, আন্তর্জাতিক সংস্করণগুলি সিঙ্গেল চার্জে যথাক্রমে ৩৬০ কিমি এবং ৪৬০ কিলোমিটারের রেঞ্জ প্রদান করে। সূত্রের খবর, গাড়িটি দৈর্ঘ্যে ৪,২৯৫ মিমি, প্রস্থে ১,৮৫০ মিমি এবং ১,৬৫২ মিমি উচ্চতার সাথে বাজারে আসবে। বিশেষজ্ঞরা আশা করছেন এমজি মোটর ইন্ডিয়া তাদের নতুন ইন্টেলিজেন্ট সিইউভি’র জন্য আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করতে পারে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন