ডেঙ্গুর মশা প্রতিরোধে বনগাঁ পৌরসভার উদ্যোগে পুকুরে পুকুরে ‘গাপ্পি’ মাছ ছাড়া শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার উদ্যোগে শুক্রবার পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের পুকুরে গাপ্পি মাছ ছাড়া হয় ।প্রথম পর্যায়ে মোট ৭৫ হাজার মাছ ছাড়া হল। বনগাঁ পৌরসভার মধ্যে মোট ৩৩ টি পুকুর(Pond) আছে। সব পুকুরে মাছ ছাড়া হবে। প্রতি সপ্তাহে ৭৫ হাজার মাছ ছাড়া হবে।এ বিষয়ে বনগাঁ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর অভিজিৎ সরকার তিনি বলেন, শুক্রবার আমাদের বনগাঁ পৌরসভার(Banga Municipality) উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হলো।

পুকুর গুলিতে পাশাপাশি আমাদের পৌরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীরা প্রতিটা বাড়ি বাড়ি ভিজিট করছেন। আমরা অনুরোধ করবো সাধারণ মানুষকে তারা যেন স্বাস্থ্যকর্মীদের সাথে সহযোগিতা করেন এবং শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করেন।এছাড়াও বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ(Chairman Gopal Seth) বলেন, আমাদের প্রায় ১০০ জন স্বাস্থ্য কর্মী আছে ।যারা বাড়ি বাড়ি ভিজিট করছেন সব সময় । পাশাপাশি আমাদের চারশোর উপরে পৌরকর্মীরা আছে তারা সবসময় নজর রাখছেন।

এছাড়াও পৌরসভার পক্ষ থেকে মশা মারার স্প্রে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি । আমরা পৌরসভা এলাকায় যে পুকুরগুলি আছে সেই পুকুর গুলির মধ্যে প্রথম পর্যায়ে ৭৫০০০মাছ ছাড়লাম। পরবর্তীতে প্রতি সপ্তায় আমরা ৭৫ হাজার করে গাপ্পি মাছ ছাড়বো এবং পৌরসভার অন্তর্গত যে পুকুরগুলি আছে আমরা খবর পাচ্ছি বিভিন্ন প্রোমোটাররা তারা বিভিন্ন সময় পুকুরগুলি দখল করার চেষ্টা করছেন । এই পুকুর দখল করা অথবা পুকুর বুঝিয়ে দেওয়া এটি সম্পূর্ণ বেআইনি। আমরা কড়া নজর রাখছি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২