Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুরে আমবাগান থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়ার শান্তিপুর ব্লকের বাগ আচড়া পঞ্চায়েতের একটি খেলার মাঠের পাশে আমবাগান থেকে এক নাবালিকা কিশোরী এবং এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত কিশোরীর পরিবার সূত্রে খবর, বাগআচরা নিবাসী গৌতম মন্ডল নামে এক যুবকের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে কফি খাওয়ার নাম করে বেরিয়ে যায় ওই কিশোরী। এরপর পরিবারের লোকজন বারংবার ফোন করলেও তারা আসছি আসছি বলে দায় সারে। এরপর মৃতার দাদু ফোন করলে ওই কিশোরী জানায় তাকে মুখ বেঁধে তুলে আনা হয়েছে।

পরবর্তীতে তাদের খুঁজে পাওয়া না গেলে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে মৃতার পরিবারের লোকজন। তারপর রাত আনুমানিক দুটো নাগাদ ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে। যদিও মৃত কিশোরীর মা জানান, তার মেয়ের সঙ্গে ওই যুবকের বন্ধুত্ব হয়।কারণ মৃত যুবক এবং মৃত কিশোরীর ভাই বন্ধু ছিল। তারপরই এই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তবে মৃতা কিশোরীর দাদু জানান, তার নাতনির সঙ্গে খারাপ কিছু করে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনা ঘটার পরই শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে। শুক্রবার দুপুরে মৃতদেহ দুটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। তবে এই ঘটনা নিছক খুন, নাকি রয়েছে অন্য কোন রহস্য, তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের