মৃত্যুপুরী বাংলাদেশ, সেনা ইন্ধনে খুন আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তার দেশ ছাড়ার পরেই শুরু হয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধন যজ্ঞ। আর ওই নিধন যজ্ঞে সরাসরি মদত জোগাচ্ছেন রাজাকারের সন্তান তথা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেনা নিবাসেই বিএনপি এবং জামায়াত-সহ মুক্তিযুদ্ধ ও ভারত বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধন যজ্ঞের ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। সেই ব্লু-প্রিন্ট অনুযায়ী, সোমবার দিনভর দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে পিটিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ মন্ত্রী-নেতা ও সাংসদদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

চাঁদপুরে পিটিয়ে খুন করা হয়েছে দাপুটে আওয়ামী লীগ নেতা তথা চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানকে। যশোরে আওয়ামী লীগ নেতা শাহীন চাকলদারের পাঁচ তাঁরা হোটেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে ১৩ জনকে। বরিশালের প্রাক্তন মেয়র সাদিক আবদুল্লাহের কালীবাড়িস্থিত বাড়িতে ঢুকে তিন জনকে খুন করে পুড়িয়ে মেরেছে বিএনপি ও জামায়াতের জঙ্গিরা। চুয়াডাঙায় জেলা যুবলীগের প্রাক্তন আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। তাতে প্রাণ হারান চারজন। ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে হিরণের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই আগুনে পুড়ে চেয়ারম্যানসহ তিনজনের মৃত্যু হয়। পরে তাঁর লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখে বিক্ষোভকারীরা। গাজিপুরেও আওয়ামী লীগের ৮ নেতাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এছাড়াও রাত গড়াতে চট্টগ্রাম-সহ একাধিক জায়গায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে ঢুকে নির্মমভাবে খুন করার খবর মিলছে।

পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা-সহ একাধিক আওয়ামী লীগ সাংসদ-মন্ত্রীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধন যজ্ঞ চালাতে ঢাকা ও সিলেট-সহ দেশের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণভয়ে শেখ হাসিনা মন্ত্রিসভার একাধিক সদস্য আত্মগোপন করেছেন। অনেকেই পরিবার নিয়ে স্থল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পরে যেভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার কাজ করেছিলেন ত‍ৎকালীন সেনা শাসকরা, সেই পদাঙ্ক অনুসরণ করছেন বর্তমান সেনাপ্রধান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা