পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গ্রেফতারির হাত থেকে বাঁচতে গিয়ে দেশ ছেড়ে পালানোর সময় মঙ্গলবার বিকেলে ঢাকা বিমানবন্দরে আটক হলেন শেখ হাসিনা জমানার বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ। তার আগেই আটক হয়েছিলেন প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দু’জনকেই অজ্ঞাতস্থানে নিয়ে গিয়েছে সেনাবাহিনীর আধিকারিক। আটক দুই আওয়ামী লীগ নেতার পরিবারের আশঙ্কা, দু’জনকেই গুম করে দেওয়া হতে পারে।

গতকাল সোমবারই সেনা অঅঅভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আর তার পরেই গ্রেফতারি ও প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ। শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের দেশত্যাগ রুখতে সন্ধে থেকেই ঢাকা-সহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলি বন্ধ করে দেয় সেনাবাহিনী। সেই সঙ্গে বিমানবন্দরগুলিতে বিশেষ পাহারায় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়।

এদিন সকালে ফের বিমানবন্দরগুলি খুলে দেওয়া হয়। দুপুরে ভারতের চেন্নাইয়ে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে হাজির হন প্রাক্তন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন অভিবাসন দফতরের আধিকারিকরা। খানিকবাদে দিল্লি যাওয়ার বিমান ধরতে হাজির হন প্রাক্তন বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ। তাঁকেও আটক করে বসিয়ে রাখা হয়। পরে সেনা আধিকারিকরা দুজনকে ধরে নিয়ে যান। দুই প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা