প্রাণভিক্ষা চেয়েও লাভ হয়নি, হবিগঞ্জে হিন্দু পুলিশ আধিকারিককে মেরে লাশ ঝোলানো হল গাছে

Share:

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: শেখ হাসিনা জমানা বদলের সঙ্গে সঙ্গে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। এবার নিজের কর্তব্য পালন করতে জামায়াত ও বিএনপি মৌলবাদীদের হাতে নির্মমভাবে খুন হতে হল হবিগঞ্জের বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর সন্তোষ দাশ চৌধুরীকে। হিন্দু হওয়ার অপরাধে সেনাবাহিনীর হাত থেকে তাঁকে কেড়ে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে খুন করলেন তথাকথিত কোটা সংস্কার আন্দোলনকারীরা। শুধু তাই নয়, থানার সামনেই এক গাছে ঝুলিয়ে দেওয়া হল মৃতদেহ। টানা ১০ ঘন্টা ঝুলিয়ে রাখার পরে ওই মৃতদেহ থানা চত্বরে ফেলে রেখে গেল নরপিশাচরা।

গতকাল সোমবারই প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার অপসারণের পরে দুপুরে উপজেলার এল আর সরকারি উচ্চবিদ্যালয়ে জড়ো হন কয়েকশ দুষ্কৃতী। তাঁরা একটি মিছিল নিয়ে বড় বাজার হয়ে থানার সামনে দিয়ে রওনা হন। পথে ঈদগাহ এলাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন, হাসপাতালে আরও তিনজনসহ মোট ছয়জন নিহত হন।

ওই ঘটনা চাউর হয়ে যেতেই থানা ঘেরাও করে রাখেন কয়েক হাজার কোটা সংস্কার আন্দোলনকারী। থানা ঘেরাওয়ের খবর পেয়ে বেলা তিনটের দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু কোনও ভাবেই উত্তেজিত জনতাকে শান্ত করতে পারেনি। রাত ১২টা পর্যন্ত ক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে রাখেন। এরপর মধ্যরাতে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বেশ কিছু নেতা ঘটনাস্থলে হাজির হন। সেনাবাহিনীকে প্রস্তাব দেন,  থানার উপরিদর্শক সন্তোষ দাশ চৌধুরীকে তাঁদের হাতে হস্তান্তর করতে হবে। সেনাবাহিনী যখন সন্তোষবাবুকে  গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে ছিনিয়ে নেয় বিএনপি নেতার সঙ্গীরা।  হাত জোড় করে প্রাণ ভিক্ষা চান সন্তোষ বাবু। কিন্তু তাতে কর্ণপাত করেনি উন্মত্ত জনতা। পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে। পরে লাশ নিয়ে বানিয়াচং বড় বাজার শহীদ মিনারের মাঠে যাওয়া হয়। সেখান থেকে ভোররাতে লাশ থানার সামনে এনে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে থানার সামনে এক গাছে ঝুলিয়ে দেওয়া হয় লাশ।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর