Paris Olympics 2024: অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি টম ক্রুজ, দেখাতে পারেন ‘মরণ-স্টান্ট’

শোনা যাচ্ছে, তিনি ডেথ স্টান্ট দেখাতে পারেন। ক্রুজ অলিম্পিক পতাকাটি নিয়ে দর্শনীয় স্টান্ট করবেন। এছাড়াও টম ক্রুজের পাশাপাশি স্নুপ ডগ, ইভা মেন্ডেস, রায়ান গসলিং এবং শ্যারন স্টোন-সহ একাধিক হলিউড তারকা অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ জুলাই থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স। স্যেইন নদীর তীরে হয়েছিল অলিম্পিক্সের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথম কোনও অলিম্পিক্সের অনুষ্ঠান স্টেডিয়ামের বাইরে আয়োজিত হল। তবে সন্ত্রাসীদের আক্রমণে অলিম্পিক্সে যাতে কোনও আঁচ না পড়ে, সেই জন্যে গোটা প্যারিস এখনও কঠোর নিরাপত্তায় মুড়ে রয়েছে। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল একেবারে দেখার মতো। বিশ্বখ্যাত তিন পপ গায়িকা অনুষ্ঠানে পারফরম্যান্স করেছিলেন। নদীর তীরে একাধিক নৌকায় করে প্রতিযোগিদের স্বাগত জানানো হয়। তবে দেখতে দেখতে অলিম্পিক্স প্রায় শেষের দিকে। এবার শোনা যাচ্ছে, অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠানেও রয়েছে একাধিক চমক।

ডেথ স্টান্ট দেখাতে পারেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। আগামি রবিবার প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। তবে অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠানটি দীর্ঘক্ষণের হবেনা, হবে অনেকটা সংক্ষিপ্ত। এটি হবে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে। অনুষ্ঠানের শৈল্পিক পরিচালক টমাস জলি প্রকাশ করেছেন, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হলেও এতে থাকবে একাধিক চমক। বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি দর্শকের জন্যে এটি উন্মুক্ত করা হবে। এরিয়াল ডিসপ্লে, বিশাল সেট এবং দর্শনীয় আলোর প্রতিশ্রুতি-সহ এটি ১০০ টিরও বেশি নৃত্যশিল্পী, সার্কাস শিল্পী এবং অন্যান্য অভিনয়শিল্পীরা অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে লেডি গাগা, সেলিন ডিওন এবং আয়া নাকামুরা সহ কিছু বিশাল তারকা উপস্থিত ছিলেন, তবে এদের থেকে কিছু বড় সেলিব্রিটিও রবিবার অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন। যাতে অন্যতম অতিথি থাকবেন টম ক্রুজ।

তিনি অলিম্পিক্সের বেশ কয়েকটি ইভেন্টে থাকবেন। এবং শোনা যাচ্ছে, তিনি ডেথ স্টান্ট দেখাতে পারেন। ক্রুজ অলিম্পিক পতাকাটি নিয়ে দর্শনীয় স্টান্ট করবেন। এছাড়াও টম ক্রুজের পাশাপাশি স্নুপ ডগ, ইভা মেন্ডেস, রায়ান গসলিং এবং শ্যারন স্টোন-সহ একাধিক হলিউড তারকা অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ফ্রান্সের সবচেয়ে বড় বাদ্যযন্ত্র রপ্তানিকারক দুটি – এয়ার এবং ফিনিক্স – ইতিমধ্যেই এই অনুষ্ঠানে ডাকা হয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২