Paris Olympics: ‘কোনও ষড়যন্ত্রের শিকার’, স্বর্ণপদকের কাছে গিয়েও ব্যর্থ বিনেশ, ক্ষুব্ধ স্বরা, সোনাক্ষী

ই খবরে সেলিব্রিটিদেরও হৃদয় ভেঙে গিয়েছে। বিনেশকে অযোগ্য ঘোষণা করায় হতবাক সোনাক্ষীও। তিনি লিখেছেন- 'বিশ্বাস করতে পারছি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্যের কাছাকাছি গিয়েও ব্যর্থ, গতকাল মঙ্গলবারই অলিম্পিক্সের সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেও ব্যর্থ হলেন কুস্তিগীর বিনেশ ফোগট। সোনা জেতার লক্ষ্যের কয়েক ধাপ দূরে ছিলেন তিনি, কিন্তু নিমেষেই দেশবাসীর স্বপ্নে জল ঢেলে দিল অলিম্পিক্স কর্তৃপক্ষ। ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের আগেই শেষ হয়ে গেল সব। অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে ফাইনাল রাউন্ড থেকে ছিটকে গেলেন কুস্তিগীর বিনেশ ফোগট। এই খবর ভারতীয়দের হৃদয়কে যতটা আঘাত করেছে, ঠিক ততটাই ভেঙে গিয়েছে বিনেশের হৃদয়। আচমকাই অসুস্থ হয়ে এই মূহুর্তে তিনি হাসপাতালের ভর্তি হয়েছেন। আর এই বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।

সেলিব্রিটিরাও তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন তীব্রভাবে। কারণ ভারতবাসীর সবার জন্য এটা খুবই মর্মাহত মূহুর্ত।বিনেশ ৬ আগস্ট ৫০ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের সেমিফাইনালে কিউবান কুস্তিগীরকে পরাজিত করে ফাইনালে পৌঁছন। জিতলে সোনা, না জিতলে রূপা রীতিমতো হাতের নাগালে ছিল তাঁর। কিন্তু এক মুহূর্তেই সব শেষ। বিনেশ ফোগট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর, যিনি অলিম্পিকে সোনার পদকের জন্য খেলতে নেমেছিলেন। কিন্তু সৌভাগ্যক্রমে, ফাইনাল ম্যাচের আগে, তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় তাঁকে Disqualified করে দেওয়া হয়েছে। এই খবরে সেলিব্রিটিদেরও হৃদয় ভেঙে গিয়েছে। বিনেশকে অযোগ্য ঘোষণা করায় হতবাক সোনাক্ষীও। তিনি লিখেছেন- ‘বিশ্বাস করতে পারছি না। আমি কল্পনাও করতে পারছি না। আপনি এখন কেমন অনুভব করছেন। কি বলব জানি না। শুধু যে তুমি ছিলে, আছো এবং সবসময়ই চ্যাম্পিয়ন হবে।’ এদিকে বিনেশকে অযোগ্য করার বিষয়ে ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

স্বরা লিখেছেন-‘ ১০০ গ্রাম ওজন বৃদ্ধির এই তত্ত্বে কে বিশ্বাস করেন?’ এ নিয়ে শোক প্রকাশ করে বলিউড অভিনেত্রী সোফি চৌধুরী বলেছেন,’ আমি খুবই দুঃখিত এবং খুব ক্ষুব্ধও। এটা খুবই অন্যায়। 0.1 কেজি??? আমি কল্পনাও করতে পারি না যে তারা কেমন অনুভব করছে।’ লেখিকা শোভা দে ভিনেশের ছবি শেয়ার করে লিখেছেন- কয়েক গ্রাম মিথ্যে জীবন গড়তে পারে বা ভেঙে দিতে পারে। সর্বশেষ খবর কত দুঃখজনক। চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা ফারহান আখতারও বিনেশ ফোগাটকে সমর্থন করে কুস্তিগীরের মনোবল বাড়াতে, লিখেছেন -‘ প্রিয় বিনেশ ফোগট… আপনি এই সময়ে কতটা হতাশ হবেন তা কেবল কল্পনা করতে পারছি, তবে এখনও পুরোপুরি বুঝতে পারছিনা। আপনার জন্য হৃদয় ভেঙেছে যে এটি এইভাবে শেষ হয়েছে। কিন্তু দয়া করে জেনে রাখুন যে আমরা সবাই আপনার জন্য এবং গেমটির জন্য আপনি যে সমস্ত প্রচেষ্টা করেছেন তার জন্য আমরা খুব গর্বিত। আপনি সর্বদা একজন চ্যাম্পিয়ন এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হবেন। সাহস রাখুন।’ এদিকে বিনেশের ক্রীড়া অনুরাগীরা ফাইনালের আগে বিনেশকে হঠাৎ করে ছিটকে দেওয়া নিয়ে ষড়যন্ত্রের দিশা খুঁজে পেয়েছেন।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী