Paris Olympics 2024: প্যারিসে কোকেন কেনার অভিযোগে গ্রেফতার অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড়

তাঁকে কোকেন কেনার অভিযোগে আটক করা হয়েছে। সকলের আড়ালে প্যারিসের নবম অ্যারনডিসমেন্টের একটি ভবনের পাদদেশে কোকেন লেনদেন করেন অভিযুক্ত অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হওয়ার আগে থেকেই একাধিক বিতর্কের মুখে প্যারিস অলিম্পিক্স। খেলা শেষ হওয়ার মুখে, তবুও এ বছরের অলিম্পিক্স একাধিক বিতর্কে জর্জরিত। খেলা শেষ আগামী ররিবার (১১ অগস্ট)। এখনও দুটি পদকেই আটকে রয়েছে ভারত। বুধবার একাধিক ভারতীয় অ্যাথলেট ময়দানে নেমেছেন। কিন্তু দিনের শুরুতেই খারাপ খবর পাওয়া যায়। মুহূর্তেই স্বপ্নভঙ্গ হয়ে যায় দেশবাসীর। কারণ স্বর্ণপদকের দৌড়ে এগিয়ে গিয়েছিল কুস্তিগীর বিনেশ ফোগট। কিন্তু মাত্র ১ কেজি ওয়েট বেড়ে যাওয়ায় তিনি আর খেলায় যোগ্যতা অর্জন করতে পারেনি। Disqualified করে দেওয়া হয় তাঁকে। যাই হোক, এখন একটি বিতর্কিত খবর সামনে এসেছে।

জানা গিয়েছে, কোকেন মাদক কেনার অভিযোগে অস্ট্রেলিয়ান পুরুষ হকি দলের একজন খেলোয়াড়কে গ্রেফতার করেছে প্যারিস পুলিশ। খেলার চলাকালীনই তাঁকে গ্রেফতার করা হয়। এই মূহুর্তে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। অস্ট্রেলিয়ান অলিম্পিক্স কমিটি বুধবার বলেছে, প্যারিসের প্রসিকিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁকে কোকেন কেনার অভিযোগে আটক করা হয়েছে। সকলের আড়ালে প্যারিসের নবম অ্যারনডিসমেন্টের একটি ভবনের পাদদেশে কোকেন লেনদেন করেন অভিযুক্ত অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড়। আর অতর্কিতে বিষয়টি দেখে নেয় প্যারিসের পুলিশ।

কর্মকর্তারা বিক্রেতা ও ক্রেতা দুজনকেই ৬-৭ অগস্ট গ্রেফতার করেছে। এদিকে অস্ট্রেলিয়ান অলিম্পিক্স কমিটি জানিয়েছেন, তবে দলের আর কোনও সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। তবে ওই খেলোয়াড়ের পরিচয় জানানো হয়নি ব্যক্তিগত স্বার্থে। আর অস্ট্রেলিয়ান হকি দলের থেকেও কোনও মন্তব্য করা হয়নি। ফরাসি মিডিয়া জানিয়েছেন, অভিযুক্ত অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড় প্রায় ১ গ্রাম কোকেন কিনেছেন। এদিকে অস্ট্রেলিয়ান হকি দল গত রবিবার অলিম্পিক্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে খেলা থেকে বিদায় নিয়েছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২