পেট্রাপোলে বন্ধ আমদানি রপ্তানি, নষ্ট হল ৫০ লক্ষ টাকার মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা: বন্ধ আমদানি রপ্তানি, নষ্ট হল ৫০ লক্ষ টাকার মাছ। বাংলাদেশের হিংসার ঘটনার জেরে সোমবার থেকেই বন্ধ আমদানি রপ্তানি। ওড়িশার চিলকা থেকে সমুদ্রের মাছ নিয়ে সোমবার সকালে ৭টা নাগাদ পেট্রাপোলে(Petropol) এসে পৌঁছায় ৪টি ট্রাক। কাস্টমসের ক্লিয়ারেন্স না পাওয়াই পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। তার মধ্য থেকে দুটি ট্রাকের মাছে পচন ধরতে শুরু করেছে। এদিকে,অগ্নিগর্ভ বাংলাদেশ, রাত জাগছে সীমান্ত পারের মানুষ। বিএসএফের কড়া নজরদারি।মাত্র ৫ ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত এই বুঝি ওপার বাংলা থেকে ঢুকে পড়লো এই ভয়ে বিভীষিকা হয়ে রীতিমতো খাওয়া-দাওয়া ভুলে গিয়ে রাত জাগছে ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়ার বাসিন্দারা।কাঁটাতারের ফেন্সিং থাকলেও নেই কোন কাটা তার বেহাল বগ্ন দশা। বাংলাদেশের কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ। একদিকে সরকারের পতন অন্যদিকে, রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট (Bashirhat)মহকুমার সীমান্ত ১৯২ কিলোমিটার তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে। নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা(Ghojadanga) সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন। সীমান্তের জিরো পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর ওপার বাংলার দিকে যে কোন মুহূর্তে বাংলাদেশর দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে। তার কারণ হলো একটাই ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া থেকে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার তারের কাঁটাবিহীন সীমান্ত সুরক্ষায় সুরক্ষিত করে রেখেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত-বাংলাদেশ সীমানা বরাবর কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে। কিন্তু রাজ্য সরকারের জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু যেসব জায়গায় তারের কাঁটা বেড়া দেওয়া রয়েছে সেটা অতি জঘন্য। লোহার স্ট্রাকচার থাকলেও নেই তার গায়ে কোন তারের বিন্দুমাত্র। ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণপাড়া অপরপ্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মী দাড়ি সীমান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে পাঁচ মিনিট। আর সেখানেই দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিল। এলাকাবাসীরা জানাচ্ছেন একটা সময় তারের কাটা খুবই মজবুত ছিল। আমরা নিশ্চিন্তে বসবাস করছিলাম। বেশ কয়েক বছর হল সংরক্ষণের অভাবে তারের কাটা ধীরে ধীরে ঝরে পড়েছে মাটিতে যেকোনো সময় বাংলাদেশী দুষ্কৃতীদের হামলার আশঙ্কা করছে। তাদের দাবি বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে যে কোন সময় দুষ্কৃতীরা এই এলাকায় ঢুকেযেতে পারে। তাই অবিলম্বে তারের কাটা নতুন করে দেওয়া হোক দেশবাসী সুরক্ষার জন্য। অতিতীথে দেখা গেছে বিভিন্ন দেশের জঙ্গিরা বাংলাদেশকে(Bangladseh) ব্যবহার করে এই সীমান্ত দিয়ে বসিরহাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজকর্ম করে আবার এই করিডর ব্যবহার করে বাংলাদেশ হয়ে অনায়াসে গা ঢাকা দিয়েছে।

এই ঘটনা সবার জানা আছে।তার উদাহরণ স্বরূপ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা বসিরহাটের এই সীমান্তে আস্তানা গেঁড়েছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই ঘোজাডাঙ্গা সীমান্ত খুবই স্পর্শকতা আর সেই সীমানার সুরক্ষা একেবারেই তলানিতে ঠেকেছে। এই ছবিটা একেবারেই স্পষ্ট। এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর এই বন্দরে হাজার হাজার পণ্য বাহীট্রাক আমদানি রপ্তানি করে। হাজার হাজার কোটি টাকা সরকার মুনাফা পায় এই সীমান্ত থেকে। আর সেই সীমান্তের সুরক্ষা খুবই করুণ দশা। অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক। তানাহলে আগামী দিনে এই বন্দরের উপর নাশকতা মূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দিতে পারে বাংলাদেশি দুষ্কৃতীরা। গ্রামবাসীরা জানাচ্ছেন,বিএসএফের কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে মাঝেমধ্যে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে লুকিয়ে থাকছে। তাইআতঙ্ক কাজ করবেই ভৌগোলিক মানচিত্রের দিক থেকে ঘোজাডাঙ্গা উত্তরপাড়া ও উত্তরপাড়া একেবারে বাংলাদেশের জিরো পয়েন্টে(Zero Point)। তাই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর সীমান্তে পারে মানুষদেরআতঙ্কের ছায়া যেন পিছু ছাড়ছে না।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও