‘তবুও শান্তি আসুক বাংলাদেশে’, বলছেন সব হারানো শিল্পী রাহুল আনন্দ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তিনিও সংহতি জানিয়েছিলেন। রবীন্দ্র সরোবরে নিজের ব্যান্ড ‘জলের গান’-এর সতীর্থদের নিয়ে গানও গেয়েছিলেন আন্দোলনের সমর্থনে। তবুও সোমবার কোটা আন্দোলনকারী কিছু উন্মত্ত নরপিশাচের হাত থেকে রেহাই পাননি শিল্পী রাহুল আনন্দ। ৩২ নম্বর ধানমন্ডি রোডে তার বাড়িতে হামলা চালিয়েছিল উন্মত্ত রাজাকার বাহিনী। এক কাপড়ে তাঁকে, তাঁর স্ত্রী ঊর্মিলা শুক্লা আর ছেলে তোতাকে বের করে দিয়েছিল। তার পরে আগুন ধরিয়ে দিয়েছিল গোটা বাড়িতে। চোখের সামনে বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন, শিল্প, সংসার পুড়ে ছাই হয়েছে। তালিকায় ছিল রাহুলের হাতে তৈরি তিন হাজারের বেশি বাদ্যযন্ত্র। কোনও ক্রমে জীবন নিয়ে পালাতে পেরেছিলেন তিনি। রাজাকার বাহিনীর সেই হামলার দুঃসহ ঘোর বুধবারও কাটিয়ে উঠতে পারেননি ‘জলের গান’ এর স্রষ্টা। তবুও সব হারানো রাহুল চাইছেন, ‘শান্তি ফিরুক বাংলাদেশে। সবাই শান্তিতে বসবাস করুন।’

বুধবার শতাব্দী প্রাচীন ধানমন্ডির ‘ভাঙাবাড়ি’ (রাহুল নিজের ভালবেসে বাড়ির নাম রেখেছিলেন)-তে গিয়ে দেখা গেল গোটা বাড়িটা যেন কঙ্কালে পরিণত হয়েছে। চারপাশে পোড়া গন্ধ। আর স্তপাকৃত ছাই। তার মধ্যে উঁকি মারছে কিছু আধপোড়া বাদ্যযন্ত্র। গত বছর এই ‘ভাঙাবাড়ি’ ঘুরে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। এই বাড়িতেই ‘জলের গান’-এর বহু গানের সুর করেছেন রাহুল। গানের প্রতি ভালবাসার টামনে বাড়িটিকে স্টুডিও হিসেবেও ব্যবহার করতেন। এই স্টুডিওতে রেকর্ডিং, মিক্সিং থেকে এডিটিং—সব কাজ হত। দুর্বৃত্তের ক্রোধ ও প্রতিহিংসার আগুনে সেসব এখন শুধুই স্মৃতি।

প্রাণ ভয়ে কোনও এক অজ্ঞাতস্থানে স্ত্রী-পুত্রকে নিয়ে আপাতত মাথা গুঁজেছেন ‘জলের গান’ এর স্রষ্টা। বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘প্রথম আলো’র তরফে যোগাযোগ করা হয়েছিল রাহুলের সঙ্গে। হামলার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন প্রতিবেদক। জবাবে ‘জলের গান’ এর স্রষ্টা বাকরুদ্ধ কণ্ঠে বলেছেন, ‘কথা বলার মতো স্বাভাবিক অবস্থায় নেই। প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র পুড়ে ছাই। ওরা আমার সন্তানের মতো। আমি একটা মানুষ বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি। বাকিরা পুড়েছে বা লুট হয়েছে।’ একটি বার্তাও পাঠিয়েছেন প্রতিবেদককে। সেই বার্তায় নিঃস্ব শিল্পী লিখেছেন, ‘তবু শান্তি আসুক আমার সোনার দেশে, যে কোনও মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়ে, তাতেও দুঃখ নেই। ভালবাসি বাংলা আর বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই।’ সব হারানো শিল্পী কতটা দেশপ্রেমিক, বোঝা যায় তাঁর চাওয়া দেখেই। কী চান তিনি জানতে চাওয়া হলে ‘জলের গান’ এর স্রষ্টা বলেন, ‘সবার ভাল হোক। ভাল থাকুক আমার বাংলাদেশ।’

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা