‘প্রকৃতি হিসাব রাখে মা’, ফেসবুকে লিখলেন পরীমণি

এমনকী মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। পুলিশি অভিযানের বিষয়টি লাইভ করে ভক্ত-অনুরাগীদেরও দেখিয়েছিলেন পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র আন্দোলনের নামে শুরু হয়েছে সহিংসতা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই শুরু হয়েছে ভয়ানক সহিংসতা। উন্মাদনা রুদ্ররূপ নিয়েছে। চলছে হাসিনা ঘনিষ্ঠ সংখ্যালঘুদের উপর অত্যাচার। দেশজুড়ে হিন্দুদের উপর চলছে ভয়ানক আক্রমণ। হিন্দুদের বাড়ি গিয়ে অত্যাচার চালাচ্ছে বিক্ষোভকারীরা। জায়গায় জায়গায় হিন্দু মন্দির ভেঙে ফেলা হচ্ছে রীতিমতো। ইতিমধ্যেই ইসকন মন্দির, জগন্নাথ মন্দির, বাংলাদেশের সমস্ত হিন্দু মন্দির ইতিমধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেই বুঝিয়ে দেওয়া হয়েছে আবারও পরাধীন হতে চলেছে বাংলাদেশ। যাই হোক, বাংলাদেশের হিন্দুরাও এখন রীতিমতো আতঙ্কিত। এবং ভয়ে তটস্থ হয়ে রয়েছেন। অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন। সেলিব্রিটিদের পাশাপাশি সাধারণ মানুষদের এখন একটাই আহ্বান, অবিলম্বে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত হোক।

বাংলাদেশের তারকারা ও সোশ্যাল মিডিয়ায় নিজের দেশ নিয়ে নানা কথা লিখছেন। তবে হাসিনা সরকার ছারখার হওয়াতে খুশি অনেকেই। যার মধ্যে একজন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। যিনি গত মঙ্গলবার একটি পোস্ট করে জানিয়েছিলেন, ২০২১ সালে তাঁর স্বাধীনতা কেড়েছিল, এবার প্রকৃতি তাঁর স্বাধীনতা কেড়ে নিচ্ছে। নাম না করে তিনি যে, শেখ হাসিনাকেই বিদ্ধ করলেন তা কারোর জানতে বাকি নেই। গত তিনবছর আগে, অর্থাৎ ২০২১ সালের ৮ জুন রাজধানীর বোটক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী। সংবাদ সম্মেলন করে তাঁর সঙ্গে হওয়া হেনস্থার বর্ণনাও দিয়েছিলেন তিনি। কিন্তু এ বিষয়ে অভিযোগ এনে উল্টে তিনি নিজেই ফেঁসে যান। পরীমণির বাসায় চালানো হয় অভিযান। এমনকী মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। পুলিশি অভিযানের বিষয়টি লাইভ করে ভক্ত-অনুরাগীদেরও দেখিয়েছিলেন পরীমণি।

সে বছরের ৪ আগস্ট তাঁকে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করেছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেফতারের দিনেও তিনি লাইভে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেন। কিন্তু কোনও সাহায্য পাননি তিনি তাঁর কাছ থেকে। গ্রেফতারের পর পরীকে তিন দফায় রিমান্ডে নেওয়ার পর ১ সেপ্টেম্বর তাঁকে জামিনে মুক্ত করা হয়। কিন্ত এখনও সেই বীভৎসতা রাতের কথা ভুলতে পারেননি পরী, তাঁর মতে সেদিন তাঁর স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। শুধু তাই নয়, দেশছাড়া হন তিনি। আর এই ঘটনাই অভিনেত্রীর প্রতিশোধের আগুন মুহূর্তেই নিভিয়ে দিল। কারণ তিনবছর পর ৫ অগস্ট একই দিনে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। দুটি ঘটনার মধ্যেই যোগসূত্র খুঁজে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রকৃতি হিসাব রাখে মা।’ সঙ্গে জুড়ে দেন বাংলাদেশের পতাকা। তিনি যে হাসিনাকেই ইঙ্গিত করে কথাগুলি বলেছেন তা জানতে বাকি নেই কারোরই।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা