জামালপুর-চট্টগ্রাম জেলে বন্দি বিদ্রোহ, কারারক্ষীদের গুলিতে নিহত ৬ কয়েদি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানা বদল  হতে না হতেই বাংলাদেশে ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। বিএনপি ও জামায়েত সন্ত্রাসী তথা জঙ্গিদের ছাড়াতে একের পর এক জেলে শুরু হয়েছে বিদ্রোহ। গতকাল বৃহস্পতিবার জামালপুর ও চট্টগ্রাম জেলে কারারক্ষীদের মারধর করে পালানোর চেষ্টা করে কুখ্যাত জঙ্গি ও অপরাধীরা। ওই প্রচেষ্টা রোধ করতে গুলি চালায় কারারক্ষীরা। তাতেই জামালপুর জেল প্রাণ হারিয়েছেন ৬ কয়েদি। বন্দিদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জেলার-সহ ১৯  কারারক্ষী ও বন্দি।

শুক্রবার জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ সাংবাদিকদের জানিয়েছেন, ‘গতকাল বৃহস্পতিবার (৮ অগস্ট) বন্দিরা দুই দলে ভাগ হয়ে মারামারি শুরু করেন। তার পর একটি দল আমাকে এবং আমার কারারক্ষীদের পণবন্দি করে গেট খুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। পাশাপাশি পুরো কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব শুরু করে দেয়। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  অনেকেই দেওয়াল টপকে পালানোর চেষ্টা চালায়। তখন  কারারক্ষীরা গুলি ছোড়েন। এতে অনেক বন্দি পাচিলের ওপর থেকে পড়ে যান। মোহাম্মদ আরমান, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ  শ্যামল, ফজলে রাব্বি ওরফে বাবু, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাহাত নামে ছয় বন্দি প্রাণ হারান। পরে খবর পেয়ে সেনাবাহিনী-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ছুটে আসেন। তাঁরা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।’

অন্যদিকে, শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ শুরু করেছেন বন্দিরা। তাঁদের দমন করতে পাল্টা ফাঁকা গুলি ছুড়েছেন কারারক্ষীরা। লালদীঘি পারে অবস্থিত কারাগারে এই ঘটনা ঘটেছে। কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার বন্দি রয়েছে। খবর পেয়েই কারাগারে হাজির হয়েছে সেনাবাহিনীর সদস্যরা।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা