মুক্তিযুদ্ধপন্থী সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়ার হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবৈধভাবে দায়িত্ব নিয়েই নখদাঁত বের করতে শুরু করল মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শনিবারই আবেদ খান-সহ দেশের ৫১ প্রথিতযশা সাংবাদিক-সম্পাদককে জাতীয় শত্রু ঘোষণা করেছিল জামায়েতপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর রবিবার মুক্তিযুদ্ধপন্থী সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকা প্রাক্তন সেনা কর্তা তথা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরেই প্রাণ বাঁচাতে ভোলবদলে বিএনপি ও জামায়েতের গুনগান গাইতে শুরু করেছে সব সংবাদমাধ্যম। আমেরিকা বান্ধব ‘প্রথম আলো’, ভারত বিদ্বেষী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ‘বাংলা নিউ২৪ডটকম’, পাকিস্তানপন্থী শিল্পপতি নুরুল ইসলামের যমুনা গ্রুপের মালিকানাধীন ‘যমুনা টিভি’ ও ‘দৈনিক যুগান্তর’, কট্টর হিন্দু বিদ্বেষী মতিউর রহমান চৌধুরীর ‘মানবজমিন’, ‘প্রাণ’ গ্রুপের ‘জাগো নিউজ’-সহ একাধিক সংবাদমাধ্যম হিন্দু নির্যাতন হয়নি বলে অসত্য প্রচার চালিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভ্রান্ত করে চলেছে। শুধু তাই নয়, হিন্দু মন্দির দখলকে ‘মন্দির পাহারা’ বলে চালানোর চেষ্টা চালাচ্ছে।

তবে তৌফিক ইমরোজ খালিদীর ‘বিডি নিউজ২৪.কম’-সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকা বেশ কয়েকটি সংবাদমাধ্যম  নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা চালাচ্ছে। এবার ওই সব সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখতে আসেন তিনি। পুলিশ কর্মীদের দেখার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তিযুদ্ধপন্থী সংবাদমাধ্যম বন্ধের হুমকি দেন তিনি। নাম না করে বলেন, ‘চাটুকারিতা (পড়ুন শেখ হাসিনার কথা লিখলে) করলেই সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়া হবে। চাটুকারদের (মুক্তিযুদ্ধের স্বপক্ষের বুদ্ধিজীবিো নেতাদের) ডাকবেন না। তাহলে পরিণতি ভাল হবে না।’

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ