উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করার দায়িত্ব পেলেন ‘দিল্লির আতঙ্ক’ লু‍ৎফুজ্জামান বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে এবার সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যকে অশান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, গতকাল শনিবার রাতেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি এক সময়ের দোর্দণ্ডপ্রতাপশালী নেতা বাবরের সঙ্গে কারাগারে দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন, সেনাপ্রধান ওয়াকার-উজ জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রায় দু’ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। ওই বৈঠকে ঠিক হয়েছে, উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যে অশান্তি পাকানোর ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে খুব শিগগিরই জেল থেকে মুক্তি দেওয়া হবে বাবরকে। তাঁর পাশাপাশি ওই কাজে নিয়োগ করা হচ্ছে দীর্ঘদিন ভারতের জেলে কাটানো বিএনপি নেতা সালেহউদ্দিন আহমেদকে।

২০০১ সালে খালেদা জিয়া থাকার সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন নেত্রকোনার সাংসদ লু‍ৎফুজ্জামান বাবর। দায়িত্ব পেয়েই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনা অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্র ও অর্থ জুগিয়ে মদত জোগান। ২০০৪ সালে অসম, ত্রিপুরা, নাগাল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সরবরাহ করার জন্য বিদেশ থেকে ১০ ট্রাক অস্ত্র আমদানিও করেছিলেন। কিন্তু ভারতে পাঠানোর আগেই চট্টগ্রাম বন্দরের বেশ কয়েকজন স‍ৎ ও দক্ষ আধিকারিকের ত‍ৎপরতায় ওই অস্ত্র আটক করা হয়। ওই অস্ত্র বাজেয়াপ্তের পরেও সেন্ট মার্টিন দ্বীপ থেকে মায়ানমার হয়ে উত্তর-পূর্বের জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরেবরাহ করতে থাকেন তিনি। ওই সময় ভারত সরকার ও ভারতের গোয়েন্দা সংস্থার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আইএসআই এজেন্ট লু‍ৎফুজ্জামান বাবর। এমনকি ঢাকার সঙ্গে দিল্লির প্রচণ্ড দূরত্ব তৈরি হয়েছিল।

শেখ হাসিনা জমানায় দেশদ্রোহিতা ও ১০ ট্রাক অস্ত্র পাচার মামলায় গ্রেফতার হয় বাবর। সেই থেকে গত ১৫ বছর ধরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন তিনি। নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছে। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন তিনি। শনিবার রাতেই দেশের প্রধান বিচারপতি পদের দায়িত্ব পেয়েছেন আইএসআইয়ের পছন্দের ও পাকিস্তান ঘনিষ্ঠ সৈয়দ রেফাত আহমেদ। ফলে বাবরকে খালাস করা কোনও সমস্যা হবে না বলে মনে করছেন আইনজীবীরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা