৪ বছর ভাইহারা, রাখিবন্ধনে আবেগপ্রবণ সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে, শ্বেতা সুশান্তের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন যে, "আমার প্রিয় ভাইকে শুভ রক্ষানন্দন, আশা করি তুমি সর্বদা ঈশ্বরের সান্নিধ্যে সুখী এবং সুরক্ষিত থাকবেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাখিবন্ধন। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। এই উৎসব ভাইদের, এই উৎসব বোনেদের। ভাই-বোনের মঙ্গল কামনার আরেক নাম রাখি উৎসব। এমনকী যাদবের ভাই নেই, বোন নেই তাঁরাও কর্মস্থল হোক বা স্কুল-কলেজ রাখি উৎসব পালন করেই থাকেন। কিন্তু যারা অকালেই ভাইবোনকে হারিয়েছেন। তাঁদের কষ্টের বোধহয় ভাগ হয়না। তেমনি শ্বেতা সিং কীর্তি, ২০২০ সালে ঘোর করোনা মহামারির সময়ে ভাইকে হারিয়েছেন। একমাত্র রাজপুত্র ভাই ছিল তাঁর, যিনি শুধু তাঁর পরিবারেরই রত্ন ছিলেন না, গোটা দেশের রত্ন ছিলেন। হ্যাঁ, অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

সেই সময়ে তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা দেশ। কিন্তু অভিনেতা আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে মেরে ফেলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। সে যাই হোক, সুশান্ত মৃত্যুর ৪ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু বাবা-মা-দিদি, সবার কাছে তিনি আজও বসবাস করছেন। তাই রাখিবন্ধনের দিনে স্বাভাবিকভাবেই ভাইয়ের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শ্বেতা সিং কীর্তি। তিনি একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে, শ্বেতা সুশান্তের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন যে, “আমার প্রিয় ভাইকে শুভ রক্ষানন্দন, আশা করি তুমি সর্বদা ঈশ্বরের সান্নিধ্যে সুখী এবং সুরক্ষিত থাকবেন।”

 

সুশান্ত সিং রাজপুতের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে, শ্বেতা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করে তাঁর প্রয়াত ভাইয়ের ন্যায়বিচারের দাবি করেন। কারণ তার মৃত্যুর তদন্ত এখনও কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দ্বারা চলছে। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময়, শ্বেতা বলেছিলেন যে, ‘আমার অনেক আশা আছে। এজন্য আমরা জড়ো হয়েছি যাতে আমরা বিচার দাবি করতে পারি। আমাদের সরকার ও বিচার ব্যবস্থায় আমার পূর্ণ আস্থা আছে। এবং আমি একটি অনুভূতি আছে যে আমরা কি ঘটেছে তা জানতে হবে। সত্যই, এবং অনেক প্রশ্ন আছে। ১৩ তারিখ পর্যন্ত তিনি ভাল ছিলেন। যাইহোক, তিনি একটু ভয় পেয়েছিলেন।’

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?