‘বেঁচে থাকার কোনও ইচ্ছে নেই’, লেখার কয়েক ঘন্টার মধ্যেই পুকুর থেকে মিলল মহিলা সাংবাদিকের দেহ

নিহত সাংবাদিক ঢাকার একটি জনপ্রিয় সংবাদ চ্যানেলের নিউজ রুম এডিটর ছিলেন। কল্যাণপুরে একটি ভাড়া বাড়িতে স্বামী শুভ্রর সঙ্গে থাকতেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকার হাতিরঝিল থেকে উদ্ধার হল একজন নারী সাংবাদিকের মরদেহ। বিষয়টি বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ মিয়া জানিয়েছেন। তাঁর কথায়, নারী সাংবাদিক টিকে বুধবার রাত পৌনে ২ টো নাগাদ কয়েকজন লোক অচেতন অবস্থায় হাসপাতালের নিয়ে যান। নিহত সাংবাদিকের নাম রাহনুমা সারাহ। বয়স ৩২ বছর। তবে তাঁকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলেও লাভ হয়নি। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নীরিক্ষার মৃত বলে ঘোষণা করেন। নিহত সাংবাদিক ঢাকার একটি জনপ্রিয় সংবাদ চ্যানেলের নিউজ রুম এডিটর ছিলেন। কল্যাণপুরে একটি ভাড়া বাড়িতে স্বামী শুভ্রর সঙ্গে থাকতেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুরে।

স্ত্রীর মৃত্যুর বিষয়ে নিহত সাংবাদিকের স্বামী শুভ্র জানিয়েছেন, তাঁকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিনি ঝিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আশ্চর্য বিষয়ে, আত্মহত্যার আগে সাংবাদিক তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, “জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।” তবে তাঁর আত্মহত্যার পেছনে কারণ কী, তা জানা যায়নি। কিন্তু তাঁর বন্ধুরা জানিয়েছে, সারা মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর স্বামী শুভ্র জানিয়েছে, তাঁরা ৭ বছর প্রেমের পরে বিয়ে করেন। কিন্তু তাঁরা পরিবারের অমতেই বিয়ে করেছিলেন। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার সারা অফিসের নামে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি বলে জানা গিয়েছে। কিন্তু ভাড়া বাড়ির মালিককে রাত ১০ টা নাগাদ টাকা পাঠিয়ে দিয়েছিলেন। তাঁর স্বামী তাঁকে রাত ১০ টার দিকে ফোন করলে সাংবাদিক বলেন তিনি ব্যস্ত আছেন।

এরপর রাত ৩ টে নাগাদ খবর পান সে ঝিলের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে স্ত্রীকে ‘মৃত অবস্থায়’ দেখতে পান। শুভ্র আরও বলেছেন, সারাহ আলাদা থাকতে চেয়েছিলেন এবং তাঁরা ভেবেছিলেন ডিভোর্স করবেন। কিন্তু সেই সময় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জন্যে তা হয়ে ওঠেনি। কিন্তু সারার সকল বন্ধুরা জানিয়েছেন সে অনেকদিন ধরেই ডিপ্রেশনের সঙ্গে লড়াই করছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা