‘নাটক বন্ধ করুন’, আরজি কর কাণ্ডে সিবিআইকে হুঁশিয়ারি রাহুল সিনহার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর  কাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই। টানা  প্রায় ১৬ দিন ধরে তদন্ত করার পর এখন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত কোন সদুত্তর দিতে পারেনি। এই আবহে বৃহস্পতিবার ধর্না মঞ্চ থেকে সিবিআইকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বললেন,’ অনেক নাটক হয়েছে।  সিবিআই এবার  নাটক বন্ধ করুন।’

রাজ্যের শাসক দলের মতো বিজেপি ও এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করল। রাহুল সিনহার এদিনের  এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠছে সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে। বলা বাহুল্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সিবিআই-কে নিশানা করে মমতা  বন্দ্যোপাধ্যায়  বলেছিলেন , ‘১৬ দিন হয়ে গেল কোথায় গেল বিচার, বিচার চাইতে হবে, বিচার চাই, বিচার চাই,  জবাব দাও সিবিআই। ‘

অন্যদিকে একই সুরে আক্রমণ করেন অভিষেকও। তিনি বলেছিলেন,’  ১৪ তারিখ মহামান্য কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার করে। আজ নয় নয় করে ১৪ দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলছিল, কেন ১৪ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি সিবিআই জবাব দিক। সিবিআইকে এর জবাব দিতে হবে।‘ আর এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে সরব হলেন বিজেপির  প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ