US OPEN FINAL: আবারও বিলিয়নেয়ারের কন্যার সম্মুখে লড়াইয়ে সাবালেঙ্কা

মার্কিন ধনকুবের টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলার সঙ্গে এবার ফাইনাল খেলবেন আরিনা সাবালেঙ্কার। কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার সন্ধানে থাকা সাবালেঙ্কার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: US ওপেনে লক্ষ্য কি শুধু জয়ের নাকি বিলিয়নিয়ারের মেয়েদের হারানোর? হ্যাঁ, এমনটাই ভাবছেন আরিনা সাবালেঙ্কা। ইউএস ওপেনের সেমিফাইনালে মার্কিন বিলিয়নিয়ার বেন নাভারোর কন্যাকে হারিয়েও স্বস্তি নেই আরিনা সাবালেঙ্কার। কারণ ফাইনালে আরেক বিলিয়নিয়ারের মেয়ের সঙ্গে লড়তে চলেছেন আরিনা সাবালেঙ্কা। মার্কিন ধনকুবের টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলার সঙ্গে এবার ফাইনাল খেলবেন আরিনা সাবালেঙ্কার। কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার সন্ধানে থাকা সাবালেঙ্কার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

৩০ বছর বয়সী মার্কিন টেনিস খেলোয়াড় জেসিকা পেগুলার এবারই প্রথম গ্র্যান্ড স্লামের সেমি ফাইনাল এবং ফাইনালে উঠলেন। আর প্রথমেই বাজিমাত। সেমিফাইনালে চেক প্রতিপক্ষ ক্যারোলিনা মুখোভাকে ২-১ সেটে হারিয়েছিলেন পেগুলা। যদিও পেগুলার শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে তিনি ৬-১ গেমে হেরে যান। সেই ধাক্কা সামলে পরের দুই সেটে দারুণ স্কোর করেন তিনি। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে সমতা ফেরান পেগুলা। এরপর শেষ সেটেও দাপট দেখিয়ে পেগুলার জেতেন ৬-২ গেমে। আর ফাইনালে ওঠা প্রসঙ্গে পেগুলা জানান, সেমি ফাইনালে মুখোভার সামনে নিজেকে নবিশ মনে হচ্ছিল তাঁর। প্রায় কান্নায় ভেঙে পড়ছিলেন। কিন্তু কখন যে পাশা উল্টে গেল, তা নিজেও বুঝতে পারেননি তিনি।

এদিকে এবার US ওপেন মাতাচ্ছেন ২ বিলিয়নিয়ারের মেয়ে। গত বছর ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন বেলারুশিয়ান টেনিস তারকা আরিনা। কিন্তু ফাইনালে হেরে যান কোকো গফের কাছে। তাই এবার আক্ষেপ মেটাতে চান আরিনা।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও