দারুণ খবর! হিন্দি ভাষায় বিহারে মুক্তি পাচ্ছে শাকিব-মিমির ‘তুফান’

পশ্চিমবঙ্গের পর এবার বিহারে মুক্তি পেতে চলেছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। প্রেক্ষাগৃহে বসে ‘তুফান’ দেখবেন হিন্দি ভাষায় বিহারবাসীর ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস কয়েক আগেই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ‘দুষ্টু কোকিল’, ‘লাগে উরাধুরা’-দুটি গান একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল দর্শক হৃদয়ে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির নায়িকা হয়েছিলেন মিমি। ঢালিউডে তাঁর এটাই প্রথম ছবি। আর সেই ছবির সুবাদেই এই দুটি গানে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কোমরের ঠুমকায় একেবারে ঘুম উড়েছিল ভক্তদের। তবে এতদিন বাংলাতে ছবির গান শুনেছেন দর্শকরা। এবার শুনবেন হিন্দিতে। কলকাতার পর এবার বিহারে মুক্তি পেতে চলেছে ‘তুফান’। বাংলাদেশের এই ছবি কলকাতাতেও সুপারহিট হয়েছিল। এবার বিহারবাসীদের মন জয় করবে শাকিব-মিমির তুফান। যদিও বাংলা ছবি একাধিক ভাষায় রিলিজ হওয়ার বিষয়টি নতুন নয়। এবার পশ্চিমবঙ্গ কাঁপানোর পর বিহার কাঁপাতে চলেছে ‘তুফান’।

বিহারবাসী প্রেক্ষাগৃহে বসে ‘তুফান’ দেখবেন হিন্দি ভাষায়। আগামী ১৩ সেপ্টেম্বর বিহারে মুক্তি পাবে এই ছবি। এখন সিনেমার সংলাপের হিন্দি ভাষান্তরের কাজ চলছে। ১৩ সেপ্টেম্বরের আগেই কাজ শেষ হয়ে যাবে। এই বিষয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন জানিয়েছেন, “শুধুমাত্র বিহারের কথা ভেবে নয়, পুরো ভারতে মুক্তির জন্য ‘তুফান’ হিন্দিতে ডাব করা হয়েছে। বিহারের পর অন্য রাজ্যগুলোতেও মুক্তি দেওয়া হবে।” অর্থাৎ কন্নড়, তেলেগু-সহ দক্ষিণী ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। এদিকে চরকি ও হইচইতেও শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি, তবে কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও ঘোষিত হয়নি। গত ১৭ জুন মুক্তি পেয়েছিল এই ছবি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশের প্রেক্ষাগৃহেও ‘তুফান’ মুক্তি পেয়েছিল।

এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে। বিশেষ করে সিনেমার গানগুলি দুই দেশেই দারুণ সফলতা লাভ করেছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা