মর্মান্তিক দুর্ঘটনা, ডাক্তার দেখাতে গিয়ে লড়ির চাকায় পিষ্ট বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায়  মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সাতসকালে কেষ্টপুরের  সমর পল্লী এলাকা লড়ির চাকায় পিষ্ট বৃদ্ধ।  ঘটনাকে কেন্দ্র করে কেষ্টপুরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিহত ওই বৃদ্ধ হলেন বছর ৬৬ –এর প্রদীপ রায়। তিনি ছিলেন কেষ্টপুরের সমরপল্লি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে প্রদীপবাবু  ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর তখনই আচমকাই  রাস্তা পারাপারের সময়  আচমকাই তাঁকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা এক লড়ি । সমরপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পরেই তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা বৃদ্ধাকে নিহত বলে ঘোষণা করে।

বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলাররা। আর তাদেরকে দেখা মাত্রই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষণ পুলিশের আশ্বাসের পর আয়ত্তে আসে পরিস্থিতিতে। এখন অবধি ট্রাক চালকের খোঁজ পাওয়া যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। তদন্তে নেমেছে  কেষ্টপুর থানার পুলিশ। তবে এদিন সকালে আচমকাই এই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান