‘নাক গলালে পরিণতি ভয়ঙ্কর হবে’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের জঙ্গি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানার অবসানের পরেই বাংলাদেশে ক্ষমতায় আসীন হয়েছে কট্টর পাকিস্তান প্রেমী ও ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আর তার পরেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামি মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলি। দীর্ঘ ১৫ বছর বাদে নখদাঁত বের করে আসরে নেমেছে। এবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে পরিণতি ভয়ঙ্কর হবে বলে ভারতকে হুমকি দিলেন কুখ্যাত জঙ্গি সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিশের প্রধান মামুনুল হক।

গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে কুখ্যাত জঙ্গি নেতা এবং ভারতে নাশকতামূলক কাজকর্ম চালানোর দায়ে অভিযুক্ত মামুনুল হক হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিতে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদির কাছে আশ্রয় নিয়েছেন।গত ১৫ বছর ভারত সরকার বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেনি। এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ দেশের বুকের ওপর দিয়ে বিনা মূল্যে ট্রানজিট গ্রহণ করেছে। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছে শুষ্ক মরসুমে মরুভূমি আর বর্ষা মরসুমে বন্যার জল দিয়ে ভাসিয়ে দিয়েছেন। কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছেন। এখন বলব, শুভবুদ্ধির উদয় হোক। দৃষ্টিভঙ্গি পাল্টান। আবার যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন সেই নাক আমরা কেটে দিব। এমন জবাব দেব যে কয়েক প্রজন্ম ধরে মনে রাখবেন।’

শেখ হাসিনা জমানার পতনের পরে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে তাও সমর্থন জানিয়েছেন মামুনুল হক। তার কথায়, ‘বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। তাই এই দেশে হিন্দু কিংবা সংখ্যালঘুরা মুসলিমদের সম অধিকার পেতে পারে না।থাকতে হলে মাথা নিচু করে থাকতে হবে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা