টাইফুন ইয়াগির ছোবলে ভিয়েতনামে ক্রমশই বাড়ছে লাশের সারি, মৃত বেড়ে ২৫৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ভিয়েতনামে টাইফুন ইয়াগির তাণ্ডবে মৃতের সংখ্যা বাড়ছে। শুক্রবার পর্যন্ত ভূমিধস ও হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জন। এখনও খোঁজ নেই ৮২ জনের। গুরুতর জখম হয়েছেন ৮২০ জনের বেশি। দুর্গত এলাকায় যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকার্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

গত শনিবারই ভিয়েতনামের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়েছিল চলতি বছর এশিয়ার সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগি। স্থলভাগে আছড়ে পড়ার পরে টানা এক সপ্তাহ ধরে তাণ্ডব চালিয়ে চলেছে। অঝোরে চলছে বৃষ্টি। সেই বৃষ্টির জলে প্লাবিত হয়েছে বহু উপকূলীয় এলাকা। রাস্তাঘাট জলের নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় উপচে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যু‍ৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ লাও কাইয়ের স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে হড়কা বানে নু গ্রামের ৩৭টি বাড়ি ভেসে যায়। ঘটনার পর থেকেই ৪১ জন গ্রামবাসীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া হড়কা বান ও ভূমিধসে ৪৬ জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ভিয়েতনামের উত্তরাঞ্চলের টাইফুন ইয়াগির তাণ্ডবের কারণে কয়েক লক্ষ শিশু আশ্রয়হীন হয়ে পড়েছে। স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে।

 

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের