ফেসবুকে মহম্মদ নবীকে নিয়ে কটূক্তি, অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল পাকিস্তান আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: হযরত মহম্মদ নবীকে অসম্মান করার অভিযোগে গত বুধবারই এক যুবককে থানা হেফাজতে গুলি করে মেরেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামাজিকমাধ্যম ফেসবুকে মহম্মদ নবীকে নিয়ে কটূক্তি নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে ফাঁসির সাজা শোনাল পাকিস্তান আদালত। গতকাল শুক্রবার লাহোরের অতিরিক্ত দায়রা বিচারক শাহবাজ ইকবাল তারার ওই সাজা শুনিয়েছেন। পাশাপাশি দোষী সাব্যস্ত যুবককে ১ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরের সরাই আলমগীরের বাসিন্দা ইরফান নামে এক যুবককে ফেসবুকে হযরত মহম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার করা হয়। পাকিস্তানে হযরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা শাস্তিযোগ্য অপরাধ হিসাবেই গণ্য করা। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। সরাই আলমগীরের বাসিন্দা ইরফান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু তাঁর সেই দাবি মানেননি বিচারক। মৃত্যদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি মোটা টাকা জরিমানাও করেন।

উল্লেখ্য, গত বুধবারই বেলুচিস্তানের কোয়েটায় হযরত মহম্মদ নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে সায়েদ খান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। উত্তেজিত জনতা থানায় ঢুকে ওই যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে ওই যুবককে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই এক পুলিশ কনস্টেবল থানা হাজতে থাকা সায়েদকে গুলি করে খুন করেন। ঘাতক পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ওই ঘটনা নিয়ে গোটা দেশেই শোরগোল পড়ে যায়।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের