‘তেল মশলা যুক্ত ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

তবে বিষয়টি শুরু হয়েছিল যখন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি ভারতীয় খাবারের ছবি শেয়ার করে লিখেছিলেন, 'ভারতীয় খাবার পৃথিবীর সেরা।'

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় খাবারকে তেল মশলার জঘন্য খাবার বলে ব্যক্ত করায় ইন্টারনেটে ট্রোলিং হলেন জনপ্রিয়তা মার্কিন ইউটিউবার। ভারতের দক্ষিণ খাবারের মধ্যে সবথেকে জনপ্রিয় খাবারগুলি হল, ছোলে ভাটুরে থেকে ইডলি সাম্বার। এটি শুধু ভারত নয়, গোটা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়।ভারতীয় তেলমশলার খাবার ঔপনিবেশিক যুগের আগেও ইউরোপীয়রা উপভোগ করত। কিন্তু সেই ভারতীয় খাবারই নাকি জঘন্য এতে রয়েছে অতিরিক্ত তেলমশলা। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এক অস্ট্রেলিয়ান ইউটিউবার। যিনি ভারতীয় রন্ধনপ্রণালীকে ‘ময়লা মশলা’ দিয়ে পরিবেশিত খাবার হিসাবে বর্ণনা করেছেন। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যপক ট্রোলিং শুরু হয়েছে।

তবে বিষয়টি শুরু হয়েছিল যখন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি ভারতীয় খাবারের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ভারতীয় খাবার পৃথিবীর সেরা।’ তখনই অস্ট্রেলিয়া থেকে ডঃ সিডনি ওয়াটসন নামে একজন মহিলা পোস্টটি পুনরায় শেয়ার করে লেখেন, “এটি সত্যিই, কিন্তু সত্যিই নয়।” তবে অস্ট্রেলিয়ান ইউটিউবার এমন পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবহারকারীরা। এরপর ওয়াটকিন্সের ভারতীয় রন্ধনপ্রণালীকে আরও খারাপভাবে ব্যক্ত করে জানায়, এটি সম্পূর্ণ ভুল। তিনি একটি খাবারের ছবি দিয়ে বলেন, ‘যদি আপনি খাবার সুস্বাদু করার জন্যে তেল মশলা যোগ করেন, তাহলে অবশ্যই ভারতীয় খাবার ময়লা মশলা যুক্ত। খাদ্য শিল্পে একজন ভারতীয় জীবিকা নির্বাহের জন্য খাবার খান, একাধিক রান্না দিয়ে রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আসলে ‘ভারতীয় খাবার’ বলে কিছু নেই। আমি ভারতীয় খাবারকে ঘৃণা করি। যাই হোক না কেন, ভারতীয় খাবারে ‘কারি এবং নান’-এ কমিয়ে দেওয়া দুর্ভাগ্যজনক। ভারতের প্রতিটি রাজ্যের একটি সম্পূর্ণ ভিন্ন রান্না রয়েছে। বিদেশীরা যখন ‘ভারতীয় খাবার’ বলে তারা সাধারণত উত্তর ভারতীয় খাবারের কথা বলে।”

 

ওয়াটসনের এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ব্যপক তোলপাড় শুরু হয়েছে। একজন লিখেছেন, “সিডনি, যতটা আগে রোমানরা ভারত থেকে এত বেশি পরিমাণে মশলা আমদানি করে আসছে, ভারত রোমান সাম্রাজ্যের পঞ্চাশ মিলিয়ন সেস্টারসের নিষ্কাশন করেনি’। মূল বিষয় হল মশলা প্রায় সব খাবারেই যায়।”

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের