২ বছর বাদে জেল থেকে মুক্তি পেলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্টের মেয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কারাগার থেকে দুই বছর পর মুক্তি পেলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে। ফায়েজেহ হাশেমি রাফসানজানি হলেন ইরানের প্রাক্তন মানবাধিকার কর্মী এবং এমপি। সরকারবিরোধী আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করার পর দেশটির আদালত তাঁকে দুবছর কারাদন্ড দিয়েছিল।

বুধবার ৬১ বছর বয়সী ফায়েজেহকে তেহরানের একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ফায়েজেহর আইনজীবী মোহাম্মদ হোসাইন আঘাসি। এর আগে ইরানের ইসলামি শাসক গোষ্ঠী নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ২০১২ সালে গ্রেপ্তার হয়েছিলেন ফায়েজেহ। ফলে তাঁকে পাঁচ বছর কারাবাসের সাজা দিয়েছিল আদালত। সেই সাজা খেটে ২০১৭ সালে মুক্ত হয়েছিলেন তিনি।

২০২২ সালের হিজাব ঠিকমতো না পরার অভিযোগে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাসাহ আমিনি নামের এক ২১ বছরের তরুণীকে আটক করে হেফাজতে নিয়েছিল ইরানের নীতি পুলিশ। কারাগারে থাকাকালীনই রহস্যজনক মৃত্যু হয়েছিল মাসাহ আমিনির। অভিযোগ উঠেছিল কারাগারে তাঁর উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল।

মাসাহ আমিনি মৃত্যুর ঘটনায় রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছিল ইরানের সাধারণ জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম। দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন তাঁরা। প্রায় এক বছর স্থায়ী হওয়া সেই আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল যে, আক্ষরিক অর্থেই তা দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থিদের ভিত নাড়িয়ে দিয়েছিল। ভিত নাড়িয়ে দেওয়ায় তড়িঘড়ি ব্যবস্থা নেয় সরকার। কঠোর হাতে তা দমন করে।

সরকারবিরোধী সেই আন্দোলনকে সমর্থন করার দায়ে ২০২২ সালে গ্রেপ্তার হন ফায়েজেহ। এবারও আদালত তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল। তবে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন প্রশাসন সেই সাজা কমিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ফায়েজেহর বাবা আকবর হাশেমি রাফসানজানি ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। নিজের মেয়াদের পুরো সময় তিনি ইরানের উন্নতিতে মনোনিবেশ করেছিলেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নত করার চেষ্টাও করেছিলেন তিনি।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের