লজ্জা! বাংলাদেশ রেডিওতে প্রথমবারের মতো চালু হচ্ছে উর্দু ভাষার অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৫২ সালে উর্দুর পরিবর্তে মাতৃভাষা হিসাবে বাংলা চালুর দাবিতে পাক সেনাদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন আবদুস সালাম-রফিক-বরকত-জব্বাররা। ওই ভাষা আন্দোলনই বাঙালিকে পথ দেখিয়েছিল পাক শাসকদের দাসত্ব থেকে মুক্তি আন্দোলনের। অথচ শেখ হাসিনা জমানার পতনের পরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনে সেই বাংলাদেশের বেতারে ফের উর্দু ভাষার অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ওই উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট হিসাবে পরিচিত বাংলাদেশ বেতারের নথিভুক্ত শিল্পী আবদুস সালাম। বিষয়টি জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে। চাপে পড়ে অবশ্য বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) ছালাহউদ্দিন জানিয়েছেন, উর্দু ভাষার অনুষ্ঠান চালু নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

শেক হাসিনা জমানার অবসানের পরেই নখদাঁত বের করে বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানপন্থী মৌলবাদী সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়েছিল পাকিস্তানের স্রষ্টা তথা কুখ্যাত দাঙ্গাবাজ মহম্মদ আলি জিন্নাহর ৭৬ তম মৃত্যুবার্ষিকী। ঢাকার জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির জনকের মৃত্যুবার্ষিকীর আয়োজন করেছিল নবাব সলিমুল্লাহ একাডেমি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার উর্দু কবিতা-গানে জিন্নাকে শ্রদ্ধা জানানো হয়েছিল। ওই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। নিন্দায় সরব হন বহু মানুষ। কিন্তু টনক নড়েনি অন্তর্বর্তী সরকারের। আয়োজকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার হিম্ম‍ৎ দেখাতে পারেনি প্রশাসন।

জিন্নার মৃত্যুবার্ষিকী পালনের পরে এবার বাংলাদেশ বেতারে উর্দু ভাষার অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিসে (৪৭৫০ কিলোহার্জ, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও খবর সম্প্রচারিত হয়। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে। দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিশেষ ভূমিকা রেখে চলেছে ওই সমস্ত অনুষ্ঠান। গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বেতারের শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস বিভাগে উর্দু ভাষার অনুষ্ঠান সম্প্রচার পুনরায় চালু করার জন্য বেতারের মহাপরিচালকের কাছে চিঠি পাঠান। ওই চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার বেতারের শীর্ষ পদাধিকারীরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেডিওতে উর্দু ভাষার অনুষ্ঠান সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর