মার্কিন যুক্তরাষ্ট্রে ভরা এজলাসে আততায়ীর গুলিতে ঝাঁঝরা বিচারক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় আদালতের ভেতরে ঢুকে প্রকাশ্যে এক বিচারককে গুলি করে হত্যা করেছে এক আততায়ী। ঘটনাটি ঘটে উত্তর আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে।সকলকে অবাক করে দিয়ে এজলাসের ভেতরে ঢুকে বিচারককে গুলি করা হয়। নিহত বিচারকের নাম কেভিন মুলিনস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেন্টাকির লেচার কান্ট্রি কোর্টহাউসে এই গুলির ঘটনা ঘটে। বিচারককে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম শেরিফ শাওন স্টিনেস বয়স ৪৩।

এই নিয়ে কেন্টাকি রাজ্য পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই নিহত হন। তবে এর পেছনে কী কারণ রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই নিয়ে তদন্ত চলছে।

পুলিশ আরও জানিয়েছে যে, আদালতের ভেতরেই বাক-বিতণ্ডার একপর্যায়ে গুলিবর্ষণ করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় প্রায় ২টার দিকে লেক্সিংটন থেকে প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি ছোট গ্রামীণ শহর হোয়াইটসবার্গের আদালতে ৫৪ বছর বয়সী মুলিনস গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সংবাদমাদ্যম জানিয়েছে,শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে যান এবং আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনের সঙ্গে একা কথা বলতে হবে। এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ছুটে যান নিরাপত্তাকর্মীরা। ঘটনার পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

এই নিয়ে কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। অন্যদিকে কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট জানিয়েছেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এই ঘটনায় আর কেউ আহত হয়নি।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের