আজও পেজার ব্যবহার করেন কারা ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পেজার নামটি প্রায় সকলের কাছেই পরিচিত হয়ে উঠেছে লেবাননে ভয়ঙ্কর বিস্ফোরণের পর। বেশ কিছুদিন ধরে সংবাদমাধ্যমের শিরোনামে ঘুরছে পেজার যন্ত্রটি। এখন প্রায় যোগাযোগের যন্ত্র হিসেবে বর্তমান বিশ্বে মুঠোফোনের দাপট চলছে। কিন্তু বেশকিছু জায়গায় পেজারের ব্যবহার ও জনপ্রিয়তা কমে নি। পেজার হল একটি যোগাযোগে তারবিহীন ছোট যন্ত্র। যারা সাহায্যে যোগাযোগ করা যায়। তবে এটির ব্যবহার মূলত অতীতে হত।

কিন্তু যোগাযোগের এই যন্ত্রটি জনপ্রিয়তা হারালেও কিছু ক্ষেত্রে যোগাযোগের জন্য পেজার এখনো গুরুত্বপূর্ণ যন্ত্র হয়ে আছে। যেমন স্বাস্থ্যসেবা ও জরুরি পরিষেবা খাতে এটি ব্যবহার হয়ে থাকে। এটির সুবিধা হল পেজার অনেক দিন ব্যবহার করা যায়। ব্যাটারির স্থায়িত্বের জন্যও যন্ত্রটি আজও অনেকে ব্যবহার করে থাকে।

এই নিয়ে ব্রিটেনের একটি বড় হাসপাতালের এক ঊর্ধত্বন সার্জেন বলেন, এটা (পেজার) বিপুলসংখ্যক মানুষের সঙ্গে সবচেয়ে সস্তায় ও কার্যকরভাবে যোগাযোগের মাধ্যম। পেজারে বার্তা পাঠানো হয়, উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়াও লোকজনকে কোথায়, কখন ও কী জন্য যেতে হবে, তা জানাতে এই যন্ত্র ব্যবহার হয়।

ব্রিটেন জুড়ে জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) চিকিৎসক ও নার্সরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য সাধারণত পেজার ব্যবহার করেন। ২০১৯ সালে এনএইচএসে প্রায় ১ লক্ষ ৩০ হাজার পেজার ব্যবহার করা হতো। অর্থাৎ বিশ্বে প্রতি ১০টি পেজারের একটির বেশি ব্যবহার হয়েছে এনএইচএসে। এনএইচএসের কর্মীদের পেজার ব্যবহার নিয়ে এটিই ব্রিটেনের সরকারের হাতে থাকা সর্বশেষ তথ্য। এছাড়াও হাসপাতালের জরুরি বিভাগে কাজ করা চিকিৎসকেরা দায়িত্বপালনের সময় নিজের সঙ্গে পেজার রাখেন।

এমতাবস্থায় সতর্ককতা জারি করছে ব্রিটেন।পুরো দলকে জরুরি কিছু নিয়ে একবারে সতর্ক করা যায় বলে মনে করেন এনএইচএসের ঊর্ধত্বন এক চিকিৎসক। তিনি বলেন যেহেতু  অনেক পেজারে বার্তা আসার আগে সংকেত বাজে এবং এরপর ভয়েস বার্তা শোনা যায়। মুঠোফোনে এটা সম্ভব নয়। তাই অনেকেই পেজার ব্যবহার করে থাকেন।

তবে হঠাৎ করে পেজার আরও বেশি পরিচিতি পায় যখন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)লেবাননজুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। নিহত হন অন্তত নয়জন, আহত  হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের