দিল্লির রাতের ঘুম কেড়ে পাকিস্তান বায়ু সেনাকে Z-10ME হেলিকপ্টার দিচ্ছে চিন

এটি একটি বহুমুখী মাঝারি আক্রমণকারী হেলিকপ্টার। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই হেলিকপ্টারের প্রথম ব্যাচ পাকিস্তানি বিমানবাহিনীকে দেবে চিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির রাতের ঘুম কেড়ে নিয়ে পাকিস্তান বায়ুসেনা কে Z-10ME হেলিকপ্টার দিচ্ছে চিন। দক্ষিণ আফ্রিকা য় একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে চীন নতুন Z-10ME আক্রমণকারী হেলিকপ্টার প্রদর্শন করেছে। যার ওজন প্রায় ৬ টন। এই যানটি এমনভাবেই তৈরি হয়েছে যাতে সব আবহাওয়ায় উড়তে পারে। আর এটি একটি বহুমুখী মাঝারি আক্রমণকারী হেলিকপ্টার। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই হেলিকপ্টারের প্রথম ব্যাচ পাকিস্তানি বিমানবাহিনীকে দেবে চিন। যাতে পাকিস্তান সন্ত্রাসবিরোধী মিশনে এই হেলিকপ্টারকে কাজে লাগাতে পারে। তবে প্রথমেই জেনে নেওয়া যাক, হেলিকপ্টারের বিশেষত্ব কী কী? এই Z-10ME অ্যাটাক হেলিকপ্টারটি তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না লিমিটেড।

এর মৌলিক মডেল তৈরি করেছে Z-10 চিনা কোম্পানি এবং রাশিয়ার কামভ তৈরি করেছে। সুতরাং রাশিয়া ও চিন উভয়েই তৈরি করেছে এই সন্ত্রাসী অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টারের মূল উদ্দেশ্য অ্যান্টি-ট্যাঙ্ক ওয়ারফেয়ার এবং এয়ার-টু-এয়ার কমব্যাট। তবে শুধু সন্ত্রাস দমন নয়, এটি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে। এর দৈর্ঘ্য ৫২.৯১ ফুট, উচ্চতা ১৪.৪৬ ফুট এবং ফ্যানের ব্যাস ৪৪.২৯ ফুট। টেকঅফের সময় এর সর্বোচ্চ ওজন ৬,০০০ কেজি। এটি সর্বোচ্চ ২৫৯ কিমি/ঘন্টা গতিতে উড়তে পারে। সর্বোচ্চ ৪,৪০০ মিটার উচ্চতায় পৌঁছতে পারবে এই হেলিকপ্টারটি। এর পরিসীমা ৮৫৫ কিলোমিটার। সর্বোচ্চ সাড়ে তিন ঘণ্টা আকাশে উড়তে পারে। এতে ইনস্টল করা হয়েছে নতুন ইঞ্জিন WZ-9G, যেটি ১৫০০ হর্স পাওয়ার দেবে। যার ফলে হেলিকপ্টারটি প্রভল বাতাস বয়ে চলা পরিবেশেও ভারসাম্য বজায় রেখে উড়তে পারে। এর ফুসেলেজ এবং ককপিটের চারপাশে একটি বিশেষ ধরনের অতিরিক্ত বর্ম স্থাপন করা হয়েছে। এই হেলিকপ্টারটি ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেট অ্যালার্ম, লেজার কাউন্টারমেজার, ইনফ্রারেড জ্যামিং সিস্টেম এবং মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেমের মতো কাউন্টারমেজার সিস্টেম দিয়ে সজ্জিত। যাতে যেকোনও ধরনের বিপদ আগে থেকেই টের পেয়ে যায় হেলিকপ্টারটি।

ইলেকট্রনিক যুদ্ধে সাহায্য করার জন্য ইলেকট্রনিক জ্যামিং পডও এতে ইনস্টল করা যেতে পারে। এমনকী এটিকে একটি ২৩ মিমি কামান দিয়ে সজ্জিত করা হয়েছে। এর চারটি বাহ্যিক হার্ডপয়েন্ট রয়েছে। এর ডিজাইন এমন যে এতে অনেক ধরনের অস্ত্র লাগানো যেতে লাগলো। তালিকায় রাখা যেতে পারে, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, এয়ার-টু-এয়ার মিসাইল, এয়ার-টু-সার্ফেস, এয়ার-টু-গ্রাউন্ড, বন্দুক পড, গাইডেড বোমা, ছোট ড্রোনও। এছাড়াও ১৬ টি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র, চারটি 7-ব্যারেল রকেট লঞ্চার এবং দুটি 32-ব্যারেলযুক্ত রকেট লঞ্চার প্যাড লাগানো যেতে পারে। এছাড়াও GB-25/50 গাইডেড বোমা এবং 57 মিমি এয়ার-টু-এয়ার আনগাইডেড রকেট স্থাপন করা যেতে পারে। SW-6 ড্রোন এবং CM-501XA বোমা মোতায়েন করতে পারে। তবে পাকিস্তান সীমান্তে এই হেলিকপ্টার মোতায়েন করলে ভারতের রাজধানী দিল্লির ঘুম উড়বে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের জায়গায় এই হেলিকপ্টারটি সীমান্তে মোতায়েন করা হবে। আর পাকিস্তানের স্বভাব অনুযায়ী, ভারতের বিরুদ্ধে এই হেলিকপ্টারগুলি ব্যবহার করলে, ভারতের ক্ষেত্রে তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের