জাতি দাঙ্গায় অগ্নিগর্ভ পার্বত্য চট্টগ্রাম, গুলিযুদ্ধে নিহত ৪, নামল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে জাতি দাঙ্গায় অগ্নিগর্ভ হয়ে উঠল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি। দু’পক্ষের মধ্যে লাগাতার চলা গুলিযুদ্ধে মোট চার জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও শতাধিক। জাতিদাঙ্গা ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনা। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) তরফে  তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করে সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের প্রতি আর্জি জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে জাতি দাঙ্গা নিয়ে আইএসপিআরের তরফে জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘গত বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল জনগণের পিটুনিতে মোহাম্মদ মামুন (৩০) নামে এক যুবক নিহত হন। পরে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফের (মূল) কিছু সদস্য মিছিলের ওপর হামলা করে ও ২০-৩০টি গুলি ছোড়ে। তার পরে উত্তেজিত জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছলে সেনা জওয়ানদের উপরে হামলা চালায় ইউপিডিএফের (মূল) সদস্যরা। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। তাতে ইউডিএফের তিন সদস্য প্রাণ হারান।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলিতে তিন ইউপিডিএফের সদস্যদের মৃত্যুর খবর ছরিয়ে পড়তেই রাঙামাটি-সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। পথে নামান হাজার-হাজার পাহাড়ি মানুষ। রাঙামাটির বনরূপা বাজারে থাকা একটি মসজিদ, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিএনজি-অটোরিকশা, মোটরসাইকেল এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান স্থানীয়রা। দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ওই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙামাটি জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ