মাথার দাম ছিল ৫৯ কোটি , ইজরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লা শীর্ষ নেতা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ লেবানানের রাজধানী বৈরুতে ইজরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা। আর সেই হামলায় প্রাণ হারালেন হিজবুল্লার  শীর্ষ নেতা ইব্রাহিম আকিল । শুধু তাই নয় এই হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তারাও। বলা বাহুল্য, ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন দূতাবাস ও মেরিন ব্যারাকে বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলেন ইব্রাহিম আকিল । তাই তাঁর মৃত্যুকে  হিজবুল্লা নেতৃত্ব ‘মহান জিহাদি নেতা’ হিসেবে অভিহিত করেছে।

জানা গিয়েছে, ১৯৮৩ সালে লেবাননে বোমা হামলায় কয়েকশো আমেরিকানকে হত্যা করার জন্য  আকিলকে ৫৯ কোটি টাকার মত পুরস্কার দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ১৯৮০-এর দশকে আমেরিকান ও ইউরোপীয় জিম্মিদের অপহরণের সঙ্গেও তিনি ছিলেন যুক্ত। তাই এই হামলায় আকিলের মৃত্যু হিজবুল্লার জন্য বড় ধাক্কা ।

উল্লেখ্য,  মঙ্গলবার এবং বুধবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত স্থানে একের পর এক বিস্ফোরণ চলছে। তাতে অন্তত ৬৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণের জন্য হিজবুল্লা ইজরায়েলকে দায়ী করেছিল। অন্যদিকে, প্রতিশোধ নিতে  ইজরায়েলের উত্তরাঞ্চলে ১৪০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লা। তবে এই হামলায় কোন প্রাণহানি হয়েছে কিনা তা এখন জানা যায়নি। তবে হিজবুল্লা বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , ইজরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও ঘরবাড়ি ধ্বংস হওয়ার প্রতিশোধ নিতেই  এই হামলা চালানো হচ্ছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের