মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে পাকড়াও ৫ বাংলাদেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নৈশ ক্লাবে স্বল্প বসনা মেয়েদের নৃত্য দেখতে আর মদ্যপান করতে হাজির হয়েছিলেন ৫ বাংলাদেশি। রঙিন জলের নেশায় এবং স্বল্পবসানা সুন্দরীদের মোহময়ী নৃত্যে যখন চুর ঠিক তখনই সাক্ষা‍ৎ যমদূতের মতো ওই নৈশ ক্লাবে হাজিরা দিল মালয়েশিয়ার অভিবাসন দফতরের (জেআইএম) আধিকারিকরা। হাতেনাতে পাকড়াও করেছে ৫ বাংলাদেশি-সহ ৯৩ বিদেশিকে। ধৃতরা সবাই অবৈধভাবেই বসবাস করছিলেন বলে জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা।

মালয়েশিয়ার অভিবাসন দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে মেনজালারা এবং বুকিত বিনতাং-এর দুটি নাইট ক্লাবে অতর্কিতে অভিযান চালানো হয়। ওই অভিযানে মোট ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৬৩ জন থাইল্যান্ডের নাগরিক। ১০ জন ভিয়েতনামের, ১১ জন চিনা, পাঁচজন বাংলাদেশি এবং  দুইজন মায়ানমারের এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে। ধৃতদের মধ্যে ৭৪ জনই মহিলা। মূলত নাইট ক্লাবগুলিতে বিনোদনের নামে স্বল্প পোশাকে নাচের পাশাপাশি দেহ ব্যবসাতেও লিপ্ত ছিলেন।

মালয়েশিয়া অভিবাসন দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা জানিয়েছেন, গ্রেফতার হওয়া পাঁচ বাংলাদেশি-সহ বেশিরভাগ বিদেশির পর্যটক হিসেবে ভিসা ছিল। সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধভাবেই বসবাস করছিলেন এবং বিনা ওয়ার্ক পারমিটে কাজ করছিলেন। গ্রেফতার সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের