‘দুর্গাপুজো করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে’, খুলনার পুজো উদ্যোক্তাদের কাছে ‘তোলা’ চেয়ে চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বাংলাদেশ আছে বাংলাদেশেই। মুখে যতই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে জামায়াত নেতারা সম্প্রীতির কথা বলুন না কেন, বাস্তব চিত্র তার উল্টো। শেখ হাসিনা জমানার অবসানের পরে চলছে হিন্দু খেদাও ও হিন্দু নিধন যজ্ঞ। আর সেই নারকীয় যজ্ঞের অঙ্গ হিসাবেই খুলনার হিন্দু অধ্যুষিত এলাকার একাধিক দুর্গাপুজোর আয়োজকদের কাছে পৌঁছে উড়ো চিঠি। ওই চিঠিতে বলা হয়েছে, ‘দুর্গাপুজো করতে হলে প্রতিটি মন্দিরের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ পাশাপাশি তোলাবাজির কথা প্রশাসন বা সাংবাদিকদের জানালে ‘কচুকাটা’ করা হবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন পুজো উদ্যোক্তারা। অনেকেই ভয়ে পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা তথা বিশিষ্ট মৌলবাদী নেতা আফম খালিদ হোসেন কোনও মন্তব্য করতে চাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার থেকে খুলনার দাকোপের বিভিন্ন পুজো কমিটি ও মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এই হুমকি চিঠি আসা শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার চারটি মন্দিরের পক্ষ থেকে এ বিষয়ে দাকোপ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দাকোপের কামারখোলা সর্বজনীন দুর্গাপুজো উদযাপন কমিটির সভাপতি শেখর চন্দ্র গোলদার সংবাদমাধ্যমকে বলেন, ‘এ বছর জাঁকজমকপূর্ণভাবে পুজো না করে খুব ছোট পরিসরে পুজোর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু উড়ো চিঠি পাওয়ার পরে কমিটির সদস্যরা আর পুজো করার আগ্রহ দেখাচ্ছেন না। এ বছর আমাদের পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দাকোপের কামারখোলার পাশাপাশি সুতারখালি, রামনগর ঠাকুরবাড়ি-সহ চারটি  মন্দিরে পাঠানো চিঠি খতিয়ে দেখা গিয়েছে, সব কয়টি চিঠির বয়ান একই। হলুদ খামের ওপর প্রাপক মন্দির কমিটির ঠিকানা দেওয়া হয়েছে। মন্দিরের সভাপতি–সম্পাদককে উদ্দেশে এসব চিঠি লেখা হয়েছে। চিঠির উপরের অংশে লেখা হয়েছে, ‘বিসমিল্লাহির রহমানের রাহিম’। তার পরে মূল চিঠিতে লেখা হয়েছে, ‘শোন, এবারে ২০২৪ সালে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে পাঁচ লক্ষ টাকা। তা নাহলে তোরা কোনও ভাবেই পুজো করতে পারবি না। হানিফের প্রজেক্টে যেমন করেছি, তোদের পরিণতিও তেমন হবে’। সমুদয় টাকা (অর্থা‍ৎ ৫ লক্ষ টাকা) এক সপ্তাহের মধ্যে প্রস্তুত রাখবি। তোদের কালিনগর বাজারে যেখানে দিতে বলবো, সেখানে দিয়ে যাবি। পরে জানাবো সেটা।’

প্রশাসন কিংবা সাংবাদিকদের পাঁচ লক্ষ টাকা তোলারর বিষয় জানানো হলে ‘কচুকাটা’ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘এসব কথা যদি প্রশাসনমহল, সাংবাদিক কিংবা ভিন্ন কাউকে জানাস, তাহলে তোদেরর কচুকাটা করব, মনে রাখিস। তোদের পররিবাররও ররেহাই পাবে না। তোদের আশেপাশের সকল মন্দিরকেও গোপনে বলবি। সব মন্দিরের নাম আমরা জানিনা। প্রশাসন, সেনাবাহিনী-সব আমাদের কেনা। চালাকি করে কোনও লাভ হবে না। টাকা কিন্তু দিতেই হবে। আল্লাহর কসম, টাকা না পেলে তোদের কেটে টুকরো-টুকরো করব। তোরা আমাদের নজরে আছিস।’

পুজো কমিটি গুলির কাছে পাঠানো উড়ো চিঠির বিষয়ে দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘ওই উড়োচিঠির বিষয়ে শুক্রবার চারটি মন্দির থেকে জিডি করা হয়েছে। আমরা তদন্ত করছি। আমাদের পক্ষ থেকে মন্দির সুরক্ষার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর টিমসহ আমরা থানা থেকে নিয়মিত টহল দিচ্ছি। গ্রাম পুলিশ ও ইউনিয়নভিত্তিক পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক টহলে রয়েছেন।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা