ফলে গেল মাস্কের ভবিষ্যদ্বাণী, অলিম্পিকে রুপাজয়ী শুটার এখন ‘ভিলেন’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জেতা কোরীয় নারী শুটারের ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক মাধ্যমে এই নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছিলেন এক্সের মালিক। কোরীয় সেই নারিকে নিয়ে মাস্ক নিজের সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘সে (ইয়েজি)কোনো অ্যাকশন মুভিতে নাম লেখাতে পারে। অভিনয় করার দরকার হবে না!’

মাস্কের পোস্টটা ইয়েজি আদেও পড়েছিলেন কি না তা জানা যায় নি অবশ্য! তবে মাস্কের ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যাচ্ছে। অলিম্পিক পদকজয়ী শুটার সত্যি সত্যিই অভিনয়ে নাম লিখিয়েছেন। আর মাস্ক যেমনটা বলেছেন, ইয়েজিকে সম্ভবত অভিনয় করতে হচ্ছে না, চরিত্রটা যে পিস্তল হাতে এক আততায়ীর।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলভিত্তিক এন্টারটেইনমেন্ট ফার্ম এশিয়া ল্যাব জানিয়েছে, ৩২ বছর বয়সী ইয়েজি ভিলেন চরিত্রে অভিনয় করবেন ‘ক্রাশ’ সিরিজে। তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

ইয়েজির সঙ্গে সিরিজে অভিনয় করবেন অভিনেত্রী অনুষ্কা সেন। এশিয়া ল্যাব পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, কী ধরনের চরিত্রে অভিনয় করবেন দুজন,  এই নিয়ে তাঁরা জানিয়েছে, ‘আমরা কিম ইয়েজি ও অনুষ্কা সেনের খুনি হয়ে ওঠার চরিত্র দেখার অপেক্ষায় রয়েছি। রোমাঞ্চিত বোধ করছি অবশ্যই।’  

সামাজিক মাধ্যমে একটা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, চোখে হালকা ধাতব ফ্রেমের বিশেষ চশমা। মাথায় বেসবল ক্যাপ। পরনে কালো রঙের জ্যাকেট। বাঁ হাত পকেটে ঢোকানো। ডান হাতে পিস্তল। চোখেমুখে সিরিয়াস ভাব। এভাবেই ট্রিগার চেপে চেপেই প্যারিস অলিম্পিকে ভাইরাল হয়ে গিয়েছিলেন দক্ষিণ কোরীয় পিস্তল শুটার কিম ইয়েজি।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের পরেই অবশ্য বিনোদনজগতে নাম লেখানোর প্রাথমিক উদ্যোগ নিয়েছেন ইয়েজি। দক্ষিণ কোরিয়ান এক ট্যালেন্ট এজেন্সির সঙ্গে এই ব্যাপারে চুক্তিও করেছেন। মাঝে ম্যাগাজিনে ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেছেন ইয়েজি।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের