ঘাটতি অক্সিজেনের, মাঝপথেই প্রাণ হারালেন কোভিড রোগী

মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্সিজেন ফুরিয়ে গেল অ্যাম্বুলেন্সের। আর এর জেরে মাঝপথেই প্রাণ হারালেন কোভিড রোগী। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, জলপাইগুড়ি সার্ফের মোড় এলাকার বাসিন্দা অনির্বান ব্যানার্জী, বয়স ৪২ বছর। শ্বাসকষ্ট সহ অন্যান্য শারিরীক অসুস্থতার জন্য গত ১৯ ডিসেম্বর তাকে ভর্তী করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ায় তাঁকে গত ২০ ডিসেম্বর জলপাইগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

অভিযোগ, আজ সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি কোভিড হাসপাতালের ১০২ অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন ফুরিয়ে যায়। মৃত্যু হয় তাঁর। এদিকে এই ঘটনার পরই অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায় ড্রাইভার। এই দুঃসময়ে ওই পরিবারের পাশে দাড়ায় এক স্বেচ্ছাসেবী সংগঠন, তারাই তাঁর দেহ জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের শ্বাশুড়ি বনানী ব্যানার্জী।

অন্যদিকে, ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর। তিনি জানিয়েছেন, ‘কিডনি ফেল করেছে রোগীর। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত হবে।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২